হোম > বাণিজ্য

ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন পেলো ৩৭টি প্রতিষ্ঠান

অর্থনৈতিক রিপোর্টার

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে এক হাজার দুই শত মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ জন্য মোট ৩৭টি প্রতিষ্ঠানকে নির্বাচন করা হয়েছে। রপ্তানির সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব এস. এইচ. এম. মাগফুরুল হাসান আব্বাসীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রপ্তানির ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করা হয়েছে। এর মধ্যে রয়েছে— রপ্তানি নীতি ২০২৪-২৭ এর বিধি-বিধান মেনে চলা, অনুমোদিত সময়সীমার মধ্যে রপ্তানি সম্পন্ন করা, শুল্ক কর্তৃপক্ষের মাধ্যমে যথাযথ পরীক্ষা-নিরীক্ষা, অনুমোদিত পরিমাণের বাইরে রপ্তানি না করা এবং প্রতিটি চালান শুল্ক কর্তৃপক্ষের স্বয়ংক্রিয় যাচাই ব্যবস্থার মাধ্যমে পরীক্ষা করা।

এ ছাড়া অনুমতি হস্তান্তরযোগ্য নয় এবং অনুমোদিত প্রতিষ্ঠান অন্য কাউকে উপ-চুক্তি দিতে পারবে না। প্রয়োজনে সরকার যেকোনো সময় এ অনুমোদন বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার

টানা কমছে স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা

চার দফায় ভরিতে ৯৮৫৬ টাকা কমল স্বর্ণের দাম

দুই রপ্তানিকারকের চালানে গরমিল, রাজস্ব ফাঁকির পরিমাণ দেড় কোটি টাকা

ব্যাংকিং খাতে গ্রাহক সুরক্ষায় কার্যকর অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা প্রয়োজন: বাণিজ্যমন্ত্রী