হোম > বাণিজ্য

বিদেশি বিনিয়োগ নিয়ে রাজনৈতিক মতপার্থক্য থাকা উচিত নয়: বিডা চেয়ারম্যান

অর্থনৈতিক রিপোর্টার

দেশের বিনিয়োগ, কর্মসংস্থান ও ব্যবসায়ের পরিবেশ ঠিক রাখতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকা উচিত নয় বলে মনে করেন বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

বুধবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিডা ইনভেস্টমেন্ট সামিটের তৃতীয় দিনের সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নীতির ধারাবাহিকতা দেশের রাজনৈতিক দলগেুলো রাখবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মাঝে দেশে কর্মসংস্থান ও বিনিয়োগের বিষয়ে মতপার্থক্য থাকা উচিত নয়। যে দলই ক্ষমতায় আসুক, বিনিয়োগের স্বার্থগুলো অপরিবর্তিত রাখতে চায় বিডা। সে লক্ষ্যে সব রাজনৈতিক দলকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।

বাংলাদেশে বিনিয়োগে বিদেশিরা আগ্রহ দেখাচ্ছে জানিয়ে তিনি আরো বলেন, ফার্মাসিটিক্যাল, লাইট ইঞ্জিনিয়ারিং, আইটি খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন সম্মেলনে অংশ নেয়া বিনিয়োগকারীরা।

চীনের হাঙ্গার গ্রুপের সঙ্গে ১৫০ মিলিয়ন ডলার চুক্তি করেছে বাংলাদেশ। প্রতিষ্ঠানটি আগামী ১ থেকে দু’বছরের মধ্যে ১৫ হাজার লোকের কর্মসংস্থান করতে পারবে।

তিনি বলেন, হাঙ্গার গ্রুপটি চীনের টেক্সটাইল ও গার্মেন্টস ম্যানুফ্যাকচারার। ১৫০ মিলিয়ন ডলার প্রুতিশ্রুতি দিয়ে আসছিল। সে বিনিয়োগ এলে আগামী ১ থেকে ২ বছরের মধ্যে ১৫ হাজারের বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে। আমরা তাদের জন্য জমি বরাদ্দের চেষ্টা করছি।

ইনডিটেক্সের সিইওর কথা তুলে ধরে চৌধুরী আশিক বলেন, ইনডিটেক্সের সিইও প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন। বাংলাদেশে না আসলে এদেশ সম্পর্কে ইতিবাচক এ ধারণা কখনোই হতো বলে জানিয়েছেন তিনি। তারা বাংলাদেশে শুধু ব্যবসা নয় সম্পর্ক আরো গভীর করতে চায়।

বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্তরাজ্যের বাণিজ্য দলের সঙ্গে বৈঠক হয়েছে। জারা, ইনডিটেক্সের পুরো ব্যবস্থাপনা টিম এসেছিলেন, লাফার্জ-হোলসিমের এশিয়ার প্রধান দেখা করতে এসেছিলেন ।

তিনি বলেন, লাফার্জ-হোলসিমের বড় বিনিয়োগ আসার সম্ভাবনা আছে। বাংলাদেশে ব্যবসা করতে তাদের অনেক সমস্যা হয়েছে। আমরা তাদের ঠিকভাবে ট্রিট করতে পারিনি।

‘নগদ’ প্রসঙ্গে যা বললেন ব্যারিস্টার আরমান

শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ডিএনসিসি প্রশাসকের শ্রদ্ধা

প্রবাসী করদাতাদের জন্য ইমেইলে ওটিপি সুবিধা চালু

চলতি অর্থবছরের রাজস্ব ঘাটতি ৬০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে

শোকজের পর কেন্দ্রীয় ব্যাংকের তিন কর্মকর্তাকে বদলি

শোকজের জবাব সন্তোষজনক না হলে শাস্তির ব্যবস্থা

নগদকে ব্যক্তি খাতে ছাড়ার সিদ্ধান্ত নেবে নতুন সরকার

দেশের রিজার্ভে সুখবর, এখন কত বিলিয়ন ডলার?

স্মৃতির মণিকোঠায় গাজী এরশাদ আলী

কনকা ও হাইকোর বিশেষ প্রমোশনাল ক্যাম্পেইন ‘ঘষা দিলেই গোল্ড’