হোম > বাণিজ্য

ধমক দিয়ে রাজস্ব আদায় করা যাবে না, বললেন অর্থ উপদেষ্টা

অর্থনৈতিক রিপোর্টার

অর্থ উপদেষ্টা সালাহউদ্দিন আহমেদ বলেছেন, এনবিআরের কাজ শুধু রাজস্ব আদায় নয়, সেবা প্রদানও গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি ভালো সেবা দেন, মানুষ ট্যাক্স ও সার্ভিস ফি দেবে। যদি না দেন, মানুষ অর্থ আটকে রাখবে। সেবা না দিয়ে শুধু ধমক দিয়ে কিংবা জোর করে রাজস্ব আদায় করা যাবে না।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এনবিআর আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনলাইনে এনবিআরের সেবা প্রদানকারী ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো (এনএসডব্লিউ) সিস্টেমের মাধ্যমে ৫ লাখেরও বেশি সার্টিফিকেট প্রদান এবং সর্বোচ্চ ই-রিটার্ন দাখিল করা পাঁচটি প্রতিষ্ঠানকে ট্যাক্স চ্যাম্পিয়ন সম্মাননা প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিক, বিশেষ সহকারী আনিসুজ্জামান এতে উপস্থিত ছিলেন। এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান এতে সভাপতিত্ব করেন।

অর্থ উপদেষ্টা বলেন, ব্যবসা ছাড়া, বেসরকারি খাতের উন্নয়ন ছাড়া আমরা কোনোভাবেই এগোতে পারব না। মানুষ প্রায়ই আমাদের কম ট্যাক্স-টু-জিডিপি রেশিও নিয়ে কথা বলে। কিন্তু যদি ব্যবসা সমৃদ্ধ না হয়, আমরা কর আদায়ের আশা করতে পারি না। ট্যাক্স আদায় জোর করে হয় না। এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি থেকে। ব্যবসা লাভ করলে, তারা কর দেবে।

অনুষ্ঠানে জানানো হয়, সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে এ পর্যন্ত মোট ৫ লাখ ৭৮ হাজার ৪৯১টি সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট অনলাইনে ইস্যু করা হয়েছে।

এতে আরও জানানো হয়, অনলাইনে ইস্যুকৃত এসব সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিটসমূহের মধ্যে ৮৪ শতাংশের ক্ষেত্রে আবেদন দাখিলের ১ ঘণ্টার মধ্যে এবং ৯৫ শতাংশের ক্ষেত্রে আবেদন দাখিলের ১ দিনের ইস্যু করা হচ্ছে। এতে ব্যবসা বাণিজ্য সহজ হচ্ছে এবং ব্যবসায়ীরা কোন ধরনের হয়রানি ছাড়াই আমদানি রপ্তানি কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করতে পারছেন।

চলতি বছরের জুন থেকে ১৯টি সংস্থার সার্টিফিকেট সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে প্রদান বাধ্যবাধকতা আরোপ করা হয়।

ই-রিটার্ন চ্যাম্পিয়ন পুরস্কার পেয়েছে পাঁচ প্রতিষ্ঠান: সর্বাধিক সংখ্যক কর্মী অনলাইনে রিটার্ন দাখিল করায় পাঁচটি প্রতিষ্ঠানকে ই-রিটার্ন চ্যাম্পিয়ন পুরস্কার প্রদান করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রতিষ্ঠানগুলো হলো-সোনালী ব্যাংক, ব্রিটিশ আমেরিকা ট্যোবাকো কোম্পানি, ব্র্যাক, ব্যুরো বাংলাদেশ ও রেনেটা বাংলাদেশ। চ্যাম্পিয়ন প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার

টানা কমছে স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা

চার দফায় ভরিতে ৯৮৫৬ টাকা কমল স্বর্ণের দাম

দুই রপ্তানিকারকের চালানে গরমিল, রাজস্ব ফাঁকির পরিমাণ দেড় কোটি টাকা

ব্যাংকিং খাতে গ্রাহক সুরক্ষায় কার্যকর অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা প্রয়োজন: বাণিজ্যমন্ত্রী