হোম > বাণিজ্য

বাংলাদেশের নিরীক্ষা মান সিঙ্গাপুরের মতো করতে আগ্রহী এফআরসি

অর্থনৈতিক রিপোর্টার

বাংলাদেশের নিরীক্ষা মান উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ফিন্যান্সিয়াল রিপোটিং কাউন্সিল (এফআরসি)। এক্ষেত্রে নীরিক্ষা মান সিঙ্গাপুরের পর্যায়ে নিয়ে যাওয়ার বিষয় বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন এফআরসির চেয়ারম্যান ড. সাজ্জাদ হোসেন ভূইয়া।

বুধবার সিঙ্গাপুরের নিরীক্ষক নিয়ন্ত্রক সংস্থা অ্যাকাউন্টিং অ্যান্ড করপোরেট রেগুলেটরি অথরিটির (ARCA) সঙ্গে রাজধানী সিঙ্গাপুর সিটিতে অবস্থিত সংস্থাটির নিজস্ব অফিসে এফআরসি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। এফআরসি চেয়ারম্যান ছাড়াও ওই বৈঠকে স্ট্যান্ডার্ড সেটিং বিভাগের অনিক মল্লিক উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সিঙ্গাপুর থেকে এফআরসির চেয়ারম্যান সাজ্জাদ হোসেন ভূইয়া আমার দেশকে জানান, সিঙ্গাপুরের অডিট রেগুলেটরির সঙ্গে আমাদের বৈঠকে দুই দেশ তাদের অডিট রেগুলেটরি বিষয়টি পরস্পরের নিকট উপস্থাপন করেছে।

এর ফলে আমাদের দেশের সঙ্গে সিঙ্গাপুরের অডিটিংয়ের গুণগত এবং মানের পার্থক্য আমরা উপলব্ধি করতে পেরেছি। দেশে ফিরে এসে এ বিষয়টি আমরা অর্থ উপদেষ্টার কাছে প্রতিবেদন আকারে পেশ করবো এবং বাংলাদেশের অডিটিং স্ট্যান্ডার্ড সিঙ্গাপুরের কাছাকাছি নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা থাকবে।

তিনি আরও জানান, প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো কোন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছে বাংলাদেশের এফআরসি।

উল্লেখ্য, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইন, ২০১৫-এর ৩-এর উপধারা (১)-এ দেয়া ক্ষমতাবলে সরকার ‘ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল’বা এফআরসি গঠন করে। ২০১৬ সালে এই কাউন্সিলের যাত্রা শুরু হয়।

যে দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ

বড় মূলধনি ও অবকাঠামো কোম্পানিকে পুঁজিবাজারে আনতে শর্ত শিথিল

তাঁবু-আউটডোর পণ্যে রপ্তানির নতুন সম্ভাবনা বাংলাদেশের

আওয়ামী সংগঠনগুলোর উসকানিতে গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করছে

সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিকে অপসারণ

সাবসিডিয়ারির ব্যবসা চালুর অনুমতি, ৮ প্রতিষ্ঠানকে সময় বেঁধে দিল বিএসইসি

সিএসইর কমোডিটি মার্কেট: নিবন্ধন সনদের নীতিগত অনুমোদন পেল ৬ ব্রোকারেজ হাউস

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে: বাণিজ্যমন্ত্রী

মঙ্গলবার থেকে ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

বন্ধ কারখানা চালুতে তহবিল, ঋণ বিতরণে গতি কম