হোম > বাণিজ্য

অনলাইনে কর্পোরেট রিটার্ন চালু করবে এনবিআর

স্টাফ রিপোর্টার

আগামী বছর থেকে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর কর্পোরেট টেক্স রিটার্ন অনলাইনে দাখিলের সুবিধা চালু করা হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।

তিনি বলেন, এ বছর আমরা ব্যক্তি করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। ব্যবসয়ীরা চাচ্ছেন তারা যেন কর্পোরেট টেক্স অনলাইনে দাখিল করতে। এটা কঠিন কোন কাজ নয়, আগামী বছর থেকে আমরা এটা চালু করবো। আমরা চাই ব্যবসায়ীরা যাতে কোন ধরনের পেইন ছাড়াই তাদের ব্যবসা পরিচালনা করতে পারে। আর এজন্য এনবিআর ডিজিটালাইজেশন বা অটোমেশনের উপর গুরুত্ব দিচ্ছে।

ইতোমধ্যে অটোমেশনের জন্য এনবিআরের একটি প্রকল্প অনুমোদন পেয়েছে এবং শিগগিরই তার কাজ শুরু হবে।

আজ রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনের মাল্টিপারপাস হলে মিট দ্যা বিজনেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রতি মাসের ২য় বুধবার মাঠ পর্যায়ে ব্যবসায়ীদের সমস্যা সমাধানে তাদের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে এনবিআর। সে উদ্যোগের প্রেক্ষিতে আজ প্রথমবারের মতো এটি অনুষ্ঠিত হচ্ছে। এতে এনবিআরের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন

বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধিতে চাপে সাধারণ মানুষ

বন্ধ শিল্প চালুতে ২০ হাজার কোটি টাকার তহবিল, অর্থপাচারে জড়িতরা ঋণ পাবে না

চেয়ারম্যানের পর বিএসইসিতে তিন কমিশনার নিয়োগ

বিএসইসির চেয়ারম্যান হলেন মাসুদ খান

যে কারণে বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারদের হঠাৎ পদত্যাগ

এক ঘণ্টা কলমবিরতি পালনের কোনো নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের এমডি

বিএসইসির চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ

টার্নওভার ভিত্তির পরিবর্তে আসছে সুনির্দিষ্ট ভ্যাট

দেশের প্রত্যেক মানুষের কথা চিন্তায় রেখে বাজেট দেওয়া হবে