হোম > বাণিজ্য

বিও অ্যাকাউন্ট ফি ১৫০ টাকা চূড়ান্ত অনুমোদন

চলতি অর্থবছর থেকে কার্যকর

স্টাফ রিপোর্টার

শেয়ারবাজারে বিনিয়োগে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্ট রক্ষাণাবেক্ষণে বার্ষিক ফি ১৫০ টাকা চূড়ান্ত অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ বিএসইসির কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, চলতি অর্থবছর থেকে (২০২৫-২০২৬) হিসাব রক্ষণাবেক্ষণে নতুন ফি কার্যকর হবে। এ জন্য হিসাব নবায়নের সময়সীমা আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

হিসাব সংরক্ষণের ১৫০ টাকা ডিপজিটরি, ডিপজিটরি পার্টিসিপেন্টস ও বিএসইসির মধ্যে সমভাবে বণ্টিত হবে অর্থাৎ প্রত্যেকে ৫০ টাকা হারে উক্ত ফি প্রাপ্ত হবেন।

নতুন এ ফি বাস্তবায়নে ডিপজিটরি (ব্যবহারিক) প্রবিধানমালা, ২০০৩ এর তফসিল-৪ এর সংশোধন প্রস্তাব কমিশন সভায় অনুমোদন করা হয়েছে। যথাযথভাবে জনমত এবং সংশ্লিষ্টদের মতামত-পরামর্শ বিবেচনায় নিয়ে সংশোধনী প্রস্তাব চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। এটি যথাশীঘ্র সরকারি গেজেটে প্রকাশের মাধ্যমে কার্যকর করা হবে বলে বিএসইসির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আগে বিও ফি’র পরিমাণ ছিল ৪৫০ টাকা।

অপরদিকে কমিশন সভায় প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে দেশি-বিদেশি বৃহৎ কোম্পানিসমূহকে পুঁজিবাজারে তালিকাভুক্তির বিষয়ে বিশদ পর্যালোচনা পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। গত ১১ মে এক বৈঠকে প্রধান উপদেষ্টা দেশি-বিদেশি বৃহৎ কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তির নির্দেশনা দিয়েছিলেন।

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া

‘অল সমাধান’ এক অ্যাপে স্বাস্থ্য, জরুরি সেবা ও ডেলিভারিতে নতুন যুগের সূচনা

চার ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল সরকার

শুধু বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা পাচ্ছেন নতুন নোট, বঞ্চিত সাধারণ মানুষ

নারী-উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও তিন সফল নারীকে সম্মাননা প্রদান

জ্বালানি তেলের দাম নিয়ে যে বার্তা দিল সরকার

ফায়ার সার্ভিসের ৪ কর্মকর্তার উপপরিচালক পদে পদোন্নতি

সব বয়সি নারীদের পছন্দ আগানূর-সাদাবাহার, স্টোন ওয়ার্কের পোশাক

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে ‘সিয়াম অ্যান্ড তাকওয়া’ শীর্ষক ভার্চুয়াল প্রোগ্রাম

আকু বিল শোধের পর রিজার্ভ নামল ৩৪ বিলিয়ন ডলারে