টেক্সটাইল ট্যালেন্ট হান্ট সিজন-৯ ন্যাশনাল কনফারেন্স গত মঙ্গলবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে (আইসিসিবি) অনুষ্ঠিত হয়েছে। এদিন প্রতিযোগীদের মধ্যে ১০০ জনকে ভবিষ্যতের ইনোভেশন মাস্টারমাইন্ড হওয়ার জন্য ‘ইয়েস কার্ড’প্রদান করা হয়। এছাড়াও, প্রতিযোগী ৪টি জোন থেকে ৫ জন করে শীর্ষ ২০ জন প্রতিযোগীকে ৫,০০০ টাকা করে মোট এক লাখ টাকার প্রাইজ মানি দেওয়া হয়।
এর আগে, টেক্সটাইল ট্যালেন্ট হান্ট সিজন ৯, প্রেজেন্টেড বাই সেন্ট্রো টেক্স লিমিটেড এবং পাওয়ার্ড বাই ইউরো ডাই-সিটিসি – ৯ নভেম্বর, ২০২৪ ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে যাত্রা শুরু করে।
ন্যাশনাল কনফারেন্সে প্রতিযোগিতার জন্য সারা দেশের ২৫টি টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ২ হাজার ৫০০ এর বেশি শিক্ষার্থী টিটিএইচ ক্যাম্পাস ড্রাইভ এবং সেমিনারে অংশগ্রহণ করেছিলে। পরবর্তিতে ভিডিও অডিশন, ইনোভেশন আইডিয়া অডিশন এবং এমসিকিউ পরীক্ষার মাধ্যমে প্রতিযোগীদের মধ্যে থেকে ১০০ জনকে নির্বাচিত করা হয়।
টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের সিওও ইউসুফ আবু আবদুল্লাহ ‘উদ্ভাবনের প্রস্তুতি" শীর্ষক একটি ট্রেইনিং সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য সকল অংশগ্রহণকারীকে সার্টিফিকেট প্রদান করা হয়।
বিচারকদের মধ্যে উপস্থিত ছিলেন, টিটিএইচ জাজেস প্যানেলের চেয়ারম্যান প্রফেসর ড. আইয়ুব নবী খান, প্রো-ভিসি, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি, এবং সদস্য সচিব মোহাম্মদ আব্বাস উদ্দিন (শিয়াক), সহকারী অধ্যাপক, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়।
নির্বাচিত এই ১০০ জন ভবিষ্যৎ ইনোভেশন মাস্টারমাইন্ডকে বিভিন্ন উদ্ভাবনী প্রকল্পের সাথে সংযুক্ত করা হবে এবং প্রশিক্ষণ ও গ্রুমিং, আইডিয়া অডিশন, অ্যাপটিটিউড টেস্ট এবং নিবিড় তত্ত্বাবধানে গবেষণা বা উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে তাদের ইনোভেশন মাস্টারমাইন্ডে রূপান্তরিত করা হবে।
টেক্সটাইল ট্যালেন্ট হান্ট টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের ৩০টিরও বেশি অংশীদার কারখানাকে ইন্ডাস্ট্রি এক্সপার্টদের তত্ত্বাবধানে প্রকল্পগুলি সম্পন্ন করার জন্য সম্পৃক্ত করবে। প্রকল্পগুলি টেক্সটাইল এবং পোশাক শিল্পে তাৎক্ষণিক ফলাফল প্রদান করবে। ইন্ডাস্ট্রি এক্সপার্ট, শিক্ষাবিদ এবং টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের নিজস্ব সমন্বয়কারীরা এই প্রকল্পগুলি বাস্তবায়নের জন্য কাজ করবেন।
সেরা ১০০ ইনোভেশন মাস্টারমাইন্ড ৩০ লাখ টাকা সমামানের প্রশিক্ষণ পাবেন। এবং তারা অতিরিক্ত ১২ লাখ টাকা পর্যন্ত বৃত্তি পাবে।
প্রতিযোগিতার পর, গ্র্যান্ড ফিনালেতে গ্রুপ এবং ব্যক্তিগত উভয় বিভাগে চ্যাম্পিয়ন এবং প্রথম রানার আপ এবং দ্বিতীয় রানার আপদের মোট ৬,৫০,০০০ টাকা প্রাইজমানি দেওয়া হবে।