হোম > বাণিজ্য

যমুনা ব্যাংক ও নাজিমগড় রিসোর্টসের মধ্যে সমঝোতা চুক্তি

আতিকুর রহমান নগরী

যমুনা ব্যাংক পিএলসি. সম্প্রতি নাজিমগড় রিসোর্টস এর সঙ্গে একটি কৌশলগত চুক্তিতে স্বাক্ষর করেছে। সোমবার রাজধানীর যমুনা ব্যাংক টাওয়ারে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

যমুনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও নূর মোহাম্মদ এবং নাজিমগড় রিসোর্টস এর পরিচালক আবু রুশদ তারেক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এছাড়া অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই চুক্তির আওতায় যমুনা ব্যাংকের সকল (ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড) কার্ডধারীরা রিসোর্টের রুম ভাড়ায় সর্বোচ্চ ৪০% পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।

এই চুক্তি যমুনা ব্যাংকের গ্রাহকদের উন্নত লাইফস্টাইল সুবিধা ও কাস্টমাইজড অভিজ্ঞতা প্রদানের প্রতিশ্রুতিরই একটি অংশ, যা গ্রাহকদের সামগ্রিক ব্যাংকিং অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে।

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার

টানা কমছে স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা

চার দফায় ভরিতে ৯৮৫৬ টাকা কমল স্বর্ণের দাম

দুই রপ্তানিকারকের চালানে গরমিল, রাজস্ব ফাঁকির পরিমাণ দেড় কোটি টাকা

ব্যাংকিং খাতে গ্রাহক সুরক্ষায় কার্যকর অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা প্রয়োজন: বাণিজ্যমন্ত্রী