হোম > বাণিজ্য > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

ব্যাংক হিসাব খোলাসহ ৭ সেবায় বিন নেওয়া বাধ্যতামূলক

অর্থনৈতিক রিপোর্টার

ব্যাংক হিসাব খোলাসহ ৭টি সেবা গ্রহণে ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা (বিন) নেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর সংশোধনীতে এমন প্রস্তাব করা হয়েছে।

সংশোধনী প্রস্তাবে বলা হয়েছে, যে কোন ব্যবসায় প্রতিষ্ঠান কর্তৃক কোন ব্যাংক বা বা ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বা অন্য কোন আর্থিক প্রতিষ্ঠানে চলতি হিসাব বা এসটিডি হিসাব খোলা ও পরিচালনায় বিন থাকতে হবে।

এছাড়া যে কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ, ট্রেড লাইসেন্স নবায়ন, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মার্চেন্ট একাউন্ট খোলা, বাণিজ্য সংগঠনের সদস্যপদ গ্রহণ বা নবায়ন, প্রতিষ্ঠানের নামে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ গ্রহণ এবং বিআরটিএ হতে ব্যবসা প্রতিষ্ঠানের নামে যানবাহনের রেজিস্ট্রেশন গ্রহণে বিন বা তালিকাভুক্তির প্রমাণ বাধ্যতামূলকভাবে উপস্থাপন করতে হবে।

মূলত ভ্যাটের আওতা সম্প্রসারণের উদ্যোগের অংশ হিসাবে আইনে এ ধরনের সংশোধন আনা হচ্ছে বলে এনবিআর সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বাজেটে অর্থনীতি পুনরুদ্ধারে ব্যাংক ও আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ

বাংলাদেশ ব্যাংকে নগদ জমা রাখতে ব্যর্থ ইসলামী ব্যাংক

বাংলাদেশ ব্যাংকে নগদ জমা রাখতে ব্যর্থ ইসলামী ব্যাংক

৯ আর্থিক প্রতিষ্ঠান নিয়ে বিশেষ বোর্ড সভা ডেকেছে বাংলাদেশ ব্যাংক

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয়ের পদত্যাগ

৯ শতাংশ সুদে ঋণ পাবেন ছোট ও মাঝারি উদ্যোক্তারা

সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি ও চেয়ারম্যান নিয়োগ

ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক গ্রাহকদের

৪৪ ব্যাংকে বেড়েছে খেলাপি ঋণ

সুদহার বাড়ায় বিনিয়োগে খরা ব্যাংকে অলস টাকার পাহাড়