হোম > বাণিজ্য > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

ঈদে টানা ৭ দিন ব্যাংক বন্ধ, কিছু শাখা ১৮ ও ১৯ মার্চ খোলা

অর্থনৈতিক রিপোর্টার

পবিত্র ঈদুল ফিতরের পূর্বনির্ধারিত ছুটির মধ্যবর্তী ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। সরকারি ছুটি ঘোষণা করায় এদিন তফসিল ব্যাংকও বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এতে করে টানা ৭ দিন ব্যাংক বন্ধ থাকবে। তবে পোশাক খাতে কর্মরতদের বেতন দেওয়ার সুবিধার্থে ১৮ ও ১৯ মার্চ পোশাকশিল্প এলাকার কিছু ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে।

মঙ্গলবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এতে বলা হয়েছে, আসন্ন ঈদুল ফিতরের আগে তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানি বিল বিক্রির জন্য এবং ওই শিল্পে কর্মরতদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে পোশাকশিল্পের লেনদেনে সংশ্লিষ্ট এলাকার ব্যাংক শাখা ১৮ ও ১৯ মার্চ খোলা রাখতে হবে। এর মধ্যে রয়েছে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাকশিল্প এলাকার।

সার্কুলার অনুযায়ী, এসব ব্যাংকের অফিস সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত নামাজের বিরতি থাকবে। আর লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সমুদ্র, স্থল, বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথ সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু রাখা হবে। ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ছাড়া) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চালু রাখার স্বার্থে স্থানীয় প্রশাসনসহ বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নিতে হবে।

ব্যাংকিং খাতে গ্রাহক সুরক্ষায় কার্যকর অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা প্রয়োজন: বাণিজ্যমন্ত্রী

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৩ হাজার কোটি টাকার সুকুক ছাড়বে বাংলাদেশ ব্যাংক

ব্যাংকের সিএফও, সিটিও, কোম্পানি সচিবের যোগ্যতা নির্ধারণ

রমজানে দাম নিয়ন্ত্রণে ১০ পণ্য বাকিতে আমদানির সুযোগ

৬ প্রতিষ্ঠানে শুল্ক ফাঁকির প্রাথমিক তথ্য উদ্ঘাটন

চিকিৎসায় ডলার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

১৬২৪ লোকসানি শাখা ব্যাংক খাতে

আবাসন খাতে অনিয়ন্ত্রিত ব্যবসায়িক মডেলে ক্ষতিগ্রস্ত ৪০ হাজার নাগরিক

রমজানের ১০ নিত্যপণ্য আমদানিতে ব্যাংকের এলসি শর্ত শিথিল

৩০ কোটি টাকা ফেরতের দাবিতে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন