হোম > বাণিজ্য > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

ঈদ ঘিরে রেমিট্যান্স বাড়ছে, চাঙা রিজার্ভ

আমার দেশ অনলাইন

পবিত্র ঈদুল ফিতর ঘিরে উল্লেখযোগ্য হারে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বেড়েছে । ঈদের আগেই চাঙা হয়ে উঠেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। ফলে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ২২ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৬ মার্চ পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ দশমিক ২২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী যা ২৯ দশমিক ৫২ বিলিয়ন ডলার।

গত ৩ মার্চ পর্যন্ত দেশে মোট রিজার্ভের পরিমাণ ছিল ৩৫ দশমিক ৩২ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী যার পরিমাণ ছিল ৩০ দশমিক ৫৮ বিলিয়ন ডলার।

মার্চের প্রথম ১৪ দিনে দেশে ২ বিলিয়ন বা ২০০ কোটির বেশি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এই সময়ে দেশে মোট রেমিট্যান্স এসেছে ২২০ কোটি ৪৪ লাখ ডলার। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৭ হাজার কোটি টাকা।

ডেপুটি গভর্নর নিয়োগের খবরে বিভ্রান্তি, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

যুদ্ধ দীর্ঘায়িত হলে কমতে পারে রেমিট্যান্স প্রবাহ

ইসলামী ব্যাংকের বোর্ড থেকে স্বতন্ত্র পরিচালক আব্দুল জলিলকে প্রত্যাহার

আমদানিকারকের নামে শিপিং ডকুমেন্ট ইস্যুর অনুমোদন দিলো বাংলাদেশ ব্যাংক

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আইয়ুব মিয়ার পদত্যাগ

ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়াল কেন্দ্রীয় ব্যাংক

নতুন নোট পণ্য হিসেবে বিক্রি সম্পূর্ণ বেআইনি: বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র

দেশের রিজার্ভ বাড়ল

ট্রেজারি বন্ড জামানত রেখে ঋণ দিতে পারবে ব্যাংক

জ্বালানি সাশ্রয়ে ব্যাংক কর্মকর্তাদের গণপরিবহন ব্যবহারের নির্দেশ