হোম > বাণিজ্য > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

৫৩৮ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার

দেশের ৮টি বাণিজ্যিক ব্যাংক থেকে আরো ১২ কোটি ৩০ লাখ ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক। রোববার ১২২ টাকা ৩০ পয়সা দর এ ডলার কেনা হয়। এ নিয়ে চলতি অর্থবছর কেন্দ্রীয় ব্যাংক মোট ৫৩৮ কোটি ডলার বা ৫ দশমিক ৩৮ বিলিয়ন ডলার ক্রয় করেছে।

এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলার ছাড়িছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ‍মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলার হয়েছে। আর আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ উঠেছে ৩০ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলারে।

দেশের ইতিহাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছিল ২০২১ সালের আগস্টে। সেখান থেকে ধারাবাহিকভাবে কমে আওয়ামী লীগ সরকার পতনের সময় রিজার্ভ নেমে আসে ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে।

খাত সংশ্লিষ্টরা বলেন, রেমিট্যান্স ও ডলার ক্রয় করার ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। চলতি মাসের প্রথম ২১ দিনে রেমিট্যান্স এসেছে ২৩০ কোটি ৮০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৬০ শতাংশ বেশি।

চলতি বছরের জানুয়ারিতে প্রবাসীরা দেশে ৩১৭ কোটি ডলার পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৫ দশমিক ১০ শতাংশ বেশি। চলতি ২০২৫-২৬ অর্থবছরের গত জুলাই থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ২ হাজার ১৭৪ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে। এই আয় গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৬০ শতাংশ বেশি। গত অর্থবছরের ওই সময়ে প্রবাসী আয় এসেছিল ১ হাজার ৭৮৭ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, বর্তমানে বাজারে ডলারের চাহিদার তুলনায় সরবরাহ বেশি রয়েছে। ডলারের দাম যেন অস্বাভাবিকভাবে কমে না যায়, সেজন্য কেন্দ্রীয় ব্যাংক ডলার কিনে বাজারে ভারসাম্য বজায় রাখছে।

ডলারের দর কমে গেলে প্রবাসী আয় ও রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হবে। ডলার কেনার ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেড়েছে বলে জানান তিনি।

ফেনীতে রাতে বিরোধীদলীয় নেতাকর্মীদের বাড়িতে ককটেল হামলা

মাদকের ছোবল: আর কবে হুঁশ হবে

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

আয়বৈষম্য কমছে না কেন

প্রতিরক্ষা অবহেলায় স্বাধীনতা বিপন্ন হওয়ার ঝুঁকি

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত