হোম > বাণিজ্য > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

ছেঁড়া-ফাটা নোট নিয়ে কড়া বার্তা বাংলাদেশ ব্যাংকের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ছেঁড়া-ফাটা, ত্রুটিপূর্ণ ও ময়লাযুক্ত নোট গ্রহণ এবং এর বিনিময়ে নতুন বা পুনঃপ্রচলনযোগ্য নোট সরবরাহে দেশের সব তফসিলি ব্যাংককে কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সম্প্রতি জারি করা এক পরিপত্রে কেন্দ্রীয় ব্যাংক জানায়, জনসাধারণের স্বাভাবিক ও সুষ্ঠু নগদ লেনদেন নিশ্চিত করার স্বার্থে সব ব্যাংকের সব শাখাকে বিধি মোতাবেক ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোট গ্রহণ এবং বিনিময়সেবা নিয়মিতভাবে দিতে হবে।

পরিপত্রে বলা হয়, এ বিষয়ে ২০২৫ সালের ১৫ ডিসেম্বর জারি করা ডিসিএম পরিপত্র নং-০৪/২০২৫-এর নির্দেশনা থাকা সত্ত্বেও বাজারে এখনো ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোটের আধিক্য পরিলক্ষিত হচ্ছে, যা সাধারণ লেনদেনে ভোগান্তি সৃষ্টি করছে।

এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের ‘পরিচ্ছন্ন নোট নীতিমালা’ বাস্তবায়নের লক্ষ্যে জনসাধারণের কাছ থেকে বিভিন্ন মূল্যমানের ক্ষতিগ্রস্ত নোট, বিশেষ করে ছোট মূল্যমানের ৫, ১০, ২০ ও ৫০ টাকার নোট, ব্যাংকের বিশেষ কাউন্টারের মাধ্যমে নিয়মিতভাবে গ্রহণ করে তাৎক্ষণিকভাবে নতুন বা পুনঃপ্রচলনযোগ্য নোটের মাধ্যমে বিনিময় করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া কোনো ব্যাংকের কোনো শাখা এ ধরনের সেবা প্রদানে অনীহা দেখালে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও পরিপত্রে সতর্ক করা হয়েছে।

এ নির্দেশনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সংশ্লিষ্ট সব ব্যাংককে যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ফটিকছড়িতে বড় সাজ্জাদ বাহিনীর ‘কালা মোবারকসহ ৪ সন্ত্রাসী গ্রেপ্তার

৬৪ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

পুলিশে দলীয় নিয়োগের তদন্ত শেষ পর্যায়ে, তথ্য প্রকাশের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

মিয়ানমারে স্বেচ্ছা প্রত্যাবাসন শুরু, ২৯ সেপ্টেম্বর ফিরবে প্রায় ১৫০০ রোহিঙ্গা

টেকনাফে পিকআপে মিলল এক লাখ ইয়াবা, গ্রেপ্তার ২

আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু

নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

অননুমোদিত ৩১ ঋণ অ্যাপ নিয়ে সতর্ক করল বিএফআইইউ

ফৌজদারহাটে জলিল টেক্সটাইলে হবে অস্ত্রের কারখানা, হস্তান্তর ঘিরে শ্রমিকদের অসন্তোষ

৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী চান রুমিন ফারহানা!