হোম > বাণিজ্য > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

ঈদে নতুন নোট পাওয়া নিয়ে দুঃসংবাদ

আমার দেশ অনলাইন

ঈদে নতুন নোট সরবরাহের রীতি বেশ পুরোনো। প্রতি বছর ঈদের আগে দেশের ব্যাংকগুলো নতুন কাগজের নোট গ্রাহকদের মধ্যে সরবরাহ করে থাকে। এসব নোট ঈদ সালামি হিসেবে দিয়ে থাকে মানুষ। তবে এবার নতুন নোট সরবরাহের রীতি থেকে সরে গেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এবারের ঈদ উপলক্ষে বাজারে নতুন টাকা সরবরাহ করা হবে না।

এর আগে জানানো হয়, আগামী ১৯ মার্চ থেকে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া ঢাকার বিভিন্ন তফসিলি ব্যাংকের ৮০টি শাখা ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের মাধ্যমে ৫, ২০ ও ৫০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। আগামী ২৫ মার্চ পর্যন্ত নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। তবে একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না।

সুদের হার অপরিবর্তিত রাখল ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক

কঠিন শর্তে ১৬০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার

ব্যাংকের এমডি-চেয়ারম্যানদের দুর্নীতিবিরোধী অঙ্গীকার বাধ্যতামূলক

এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে উচ্চ পদে নিয়োগে শর্ত শিথিল

ইসলামী ব্যাংক রক্ষায় গভর্নরের কাছে আমানতকারীদের স্মারকলিপি

একীভূত পাঁচ ব্যাংকের অনিশ্চিত গন্তব্য

আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

ইসলামী ব্যাংকে এস আলমের খেলাপি ৫৭ হাজার কোটি টাকা

সাউথইস্ট ব্যাংকের খেলাপি ঋণের ৭১ শতাংশই শীর্ষ ১০ প্রতিষ্ঠানের

সরকারের ৫২ দিনে ব্যাংক ঋণ ৪৪ হাজার কোটি টাকা