হোম > বাণিজ্য > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে উচ্চ পদে নিয়োগে শর্ত শিথিল

বাংলাদেশ ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার

এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের উচ্চতর পদে নিয়োগের শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকাররা ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ না হয়েও অন্য ব্যাংকের উচ্চ পদে যোগ দিতে পারবে। আগে পরীক্ষায় উত্তীর্ণ না হলে যোগ দেওয়ার সুযোগ ছিলো না। বুধবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ না হলেও এখন থেকে সিনিয়র অফিসার পদমর্যাদার কোনো ব্যাংকারকে অন্য কোনো ব্যাংক অপেক্ষাকৃত উচ্চতর পদে নিয়োগ দিতে পারবে। তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তার সিনিয়র অফিসার পদে অবশ্যই ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংকিং খাতে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে গত বছরর জানুয়ারিতে ব্যাংকারদের অন্য ব্যাংকে উচ্চতর পদে নিয়োগের ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্ত দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

ব্যাংক খাতে ১.৩৬ লাখ কোটি টাকা লোকসান

৪ লাখ কোটি টাকার খেলাপি ঋণে পুনঃতফসিল সুবিধা

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল

লুট হওয়া টাকা ফেরত আনার দাবি বিএবির

এডিবির ঋণে রিজার্ভ ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার

সংকট মেটাতে ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক

ইসলামী ব্যাংকের সংকট কাটবে, আমানতকারীদের ধৈর্য ধরার আহ্বান গভর্নরের

ব্যাংক হিসাব খোলাসহ ৭ সেবায় বিন নেওয়া বাধ্যতামূলক

বাজেটে অর্থনীতি পুনরুদ্ধারে ব্যাংক ও আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ

বাংলাদেশ ব্যাংকে নগদ জমা রাখতে ব্যর্থ ইসলামী ব্যাংক