হোম > বাণিজ্য > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

ঋণ নবায়নে নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ব্যাংক চলমান ঋণ নবায়নের ক্ষেত্রে নিয়ম শিথিল করেছে। চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক আজ মঙ্গলবার জারি করা এক সার্কুলারে জানিয়েছে, কোনো চলমান ঋণের মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে দুই মাস আগে ব্যাংকগুলোকে নবায়ন প্রক্রিয়া শুরু করতে হবে।

সার্কুলারে বলা হয়েছে, নিয়ন্ত্রণের বাইরে কোনো কারণে নির্ধারিত সময়ের মধ্যে নবায়ন সম্পন্ন করা সম্ভব না হলে, ঋণটি খেলাপি হিসেবে শ্রেণিবদ্ধ হওয়ার আগ পর্যন্ত তা নবায়ন করা যাবে। তবে এ ক্ষেত্রে বিলম্বের কারণ যথাযথভাবে নথিভুক্ত করতে হবে।

এছাড়া অনুমোদিত ঋণসীমার অতিরিক্ত অংশ নবায়নের আগে সমন্বয় করতে হবে। অতিরিক্ত অংশ আলাদা করে নতুন ঋণ হিসেবে দেখানো বা অন্য হিসাবে স্থানান্তর করে সঠিক শ্রেণিবিন্যাস এড়ানোর সুযোগ থাকবে না বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

নীতিমালাটি ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। একই বিষয়ে ২০২৫ সালের জুনে জারি করা আগের সার্কুলার বাতিল করা হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১–এর ৪৫ ধারা অনুযায়ী এ নির্দেশনা জারি করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে তা কার্যকর হয়েছে।

ইলিয়াস আলী গুমের ঘটনায় জিয়াউলকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

নেপালে এত ভারতীয় তীর্থযাত্রী ভ্রমণ করছিলেন কেন

প্রণোদনা প্যাকেজে ৪১ হাজার কোটি টাকা দেবে ১৭ ব্যাংক

‘ইরানের পারমাণবিক শিল্প বিশ্বমানের’

দাখিলের অষ্টম শ্রেণির বৃত্তির ফরম পূরণের সময় বৃদ্ধি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি

এআই বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত নয় বিশ্ব: বিল গেটস

টাংগুয়ার হাওরে বেড়াতে এসে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

নেপালে প্রাণহানি ২৮৯, নিখোঁজ ৮০০ বিদেশিসহ ১৫০০

বিলুপ্তির পথে কামারখন্দের ঐতিহ্যবাহী শীতলপাটি শিল্প