হোম > বাণিজ্য > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

বাজেটে অর্থনীতি পুনরুদ্ধারে ব্যাংক ও আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ

অর্থনৈতিক রিপোর্টার

অর্থনীতি পুনরুদ্ধার ও বিনিয়োগ সচল রাখতে ব্যাংক ও আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে এনে এ খাতের প্রতি আমানতকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু। বৃহস্পতিবার বাজেট উপস্থাপনকালে তিনি এ কথা বলেন।

জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, অর্থনীতির পুনরুদ্ধার ও বিনিয়োগ প্রবাহ সচল রাখতে ব্যাংক ও আর্থিক খাতের সংস্কারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। খেলাপি ঋণ হ্রাস, ঋণ অনুমোদন ও পুনঃতফসিল ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং ব্যাংক পরিচালনায় জবাবদিহিতা জোরদার করা হচ্ছে। একই সঙ্গে দুর্বল ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা পুনর্গঠনে ঝুঁকিভিত্তিক তদারকি ব্যবস্থা চালু করা হবে। প্রয়োজন হলে পুনঃমূলধনীকরণ ও ব্যবস্থাপনা সংস্কারের পদক্ষেপও নেওয়া হবে।

তিনি জানান, দুর্বল ব্যাংকগুলোর পুনঃমূলধনীকরণের জন্য চলতি অর্থবছরে প্রায় ৪০ হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে। পাশাপাশি আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার লক্ষ্যে ব্যাংক পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাজেটে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ গ্রহণের কথাও উল্লেখ করেন তিনি।

ব্যাংক পরিচালনায় রাজনৈতিক নিয়োগ ও হস্তক্ষেপ বন্ধ করার কথাও বাজেট বক্তৃতায় উল্লেখ করা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, এ খাতকে পারিবারিক প্রভাবমুক্ত করতে প্রয়োজনীয় আইনি সংশোধন আনা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক মানদণ্ডভিত্তিক ঝুঁকি ব্যবস্থাপনা, মূলধন পর্যাপ্ততা এবং করপোরেট সুশাসন নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে, যাতে আর্থিক প্রতিষ্ঠানগুলো দীর্ঘমেয়াদে আরও স্থিতিশীল ও প্রতিযোগিতামূলক হয়ে উঠতে পারে।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির পুনর্গঠনের অংশ হিসেবে একটি আধুনিক, শক্তিশালী ও টেকসই আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে ব্যাংক ও পুঁজিবাজার খাতে কাঠামোগত সংস্কার বাস্তবায়ন করা হবে।

এ ছাড়া ঋণনির্ভর অর্থনীতি থেকে সরে এসে বিনিয়োগভিত্তিক অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলেও বাজেট বক্তৃতায় জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, এ জন্য দেশি-বিদেশি বিনিয়োগ, বিশেষ করে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট করার ওপর গুরুত্ব দেওয়া হবে। দীর্ঘমেয়াদি বিনিয়োগ অর্থায়নের জন্য বন্ড বাজার ও বিকল্প অর্থায়ন ব্যবস্থার উন্নয়নেও জোর দেওয়া হয়েছে, যাতে ব্যাংকনির্ভর অর্থায়নের ওপর চাপ কমে আসে।

এসআর

বাংলাদেশ ব্যাংকে নগদ জমা রাখতে ব্যর্থ ইসলামী ব্যাংক

বাংলাদেশ ব্যাংকে নগদ জমা রাখতে ব্যর্থ ইসলামী ব্যাংক

৯ আর্থিক প্রতিষ্ঠান নিয়ে বিশেষ বোর্ড সভা ডেকেছে বাংলাদেশ ব্যাংক

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয়ের পদত্যাগ

৯ শতাংশ সুদে ঋণ পাবেন ছোট ও মাঝারি উদ্যোক্তারা

সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি ও চেয়ারম্যান নিয়োগ

ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক গ্রাহকদের

৪৪ ব্যাংকে বেড়েছে খেলাপি ঋণ

সুদহার বাড়ায় বিনিয়োগে খরা ব্যাংকে অলস টাকার পাহাড়

এক ঘণ্টা কলমবিরতি পালনের কোনো নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের এমডি