হোম > বাণিজ্য > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

আবারও নাবিল গ্রুপের এমডি ও তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব

অর্থনৈতিক রিপোর্টার

আবারো নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমিনুল ইসলাম এবং তার স্ত্রী ইসরাত জাহানের ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী যেসব ব্যাংক হিসাব খোলা হয়েছে তার তথ্য চেয়ে গত রোববার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে।

আগামী বৃহস্পতিবারের মধ্যে এ সংক্রান্ত তথ্য পাঠাতে বলা হয়েছে। এর আগে কয়েক দফা তাদের ব্যাংক হিসাব তলবের পর জব্দ করা হয়েছিল।

বিএফআইইউর চিঠিতে বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে বা তাদের জাতীয় পরিচয়পত্রের বিপরীতে খোলা সকল ব্যাংক হিসাবের তথ্য সংগ্রহ করতে হবে। এর মধ্যে ঋণ, ক্রেডিট কার্ড, সঞ্চয়পত্র ও লকার সংক্রান্ত যাবতীয় তথ্য অন্তর্ভুক্ত থাকবে।

নির্দেশনা অনুযায়ী, ৫ আগস্ট ২০২৪ পরবর্তী খোলা হিসাবগুলোর তথ্য সংগ্রহ করে আগামী ১৬ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট বিভাগে পাঠাতে হবে। তথ্য পাঠানোর জন্য বিশেষ বার্তাবাহক, জরুরি ডাক বা নির্ধারিত ই-মেইল ব্যবহারের কথা বলা হয়েছে।

১১ খাতে অনলাইন ভ্যাট বাধ্যতামূলক করে এনবিআরের নতুন আদেশ

উৎসবমুখর পরিবেশে ‘বিজিএমইএ কাপ ২০২৬’-এর ট্রফি উন্মোচন

‘নতুন করে শিল্পে সরাসরি বিনিয়োগ নয়, বেসরকারি খাতকে আরো সক্রিয় করা হবে’

জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ সভাপতি

অবৈধ ঋণদাতা অ্যাপের পেমেন্ট সেবা বন্ধের নির্দেশ

সোনালীর প্রভাবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ঋণ প্রবৃদ্ধি ঋণাত্মক

১৪ মাস পর রিজার্ভ থেকে ডলার বিক্রি কেন্দ্রীয় ব্যাংকের

সঞ্চয়পত্রে চালু হলো অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম

ঋণখেলাপি হওয়ায় আলী আফজালকে রিহ্যাব সভাপতির পদ থেকে অব্যাহতি

এমডিদের কর্মদক্ষতা মূল্যায়ন করবে বাংলাদেশ ব্যাংক