হোম > বাণিজ্য > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত চার শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

অর্থনৈতিক রিপোর্টার

সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের কারখানায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে চারজনের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) মাধ্যমে প্রীতি গ্রুপের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়।

বুধবার উত্তরায় অবস্থিত বিজিএমইএ কমপ্লেক্সে বিজিএমইএ সহসভাপতি মো. রেজোয়ান সেলিম নিহতদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় প্রতিটি পরিবারকে ৩ লাখ করে নগদ মোট ১২ লাখ টাকা দেওয়া হয়।

দুর্ঘটনায় নিহতদের বাকিদের লাশ ডিএনএর মাধ্যমে সনাক্তের পর তাদের পরিবারকেও অনুরূপভাবে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়। কেউ যদি চাকরি চায়, তার জন্য সে ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছে বিজিএমইএ।

যে চারজনের পরিবারকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে তারা হলেন মোহাম্মদ হানিফ (বাবা মো. আজিজুল হক), মো. সামছুল আলম (বাবা মকজলের রহমান), জয়নব বেগম (স্বামী মোহাম্মদ আলী), মো. নজরুল ইসলাম (বাবা মৃত ইউনুস আলী)।

চেক হস্তান্তরকালে বিজিএমইএ সহসভাপতি মো. রেজোয়ান সেলিম বলেন, যেকোনো শিল্প দুর্ঘটনাই আমাদের জন্য অত্যন্ত বেদনার। প্রীতি গ্রুপের কারখানায় সংঘটিত এই আকস্মিক বিস্ফোরণে যারা প্রাণ হারিয়েছেন, তাদের অপূরণীয় ক্ষতি কোনো আর্থিক মূল্যে শোধন করা সম্ভব নয়। তবে এই কঠিন ও সংকটাপন্ন মুহূর্তে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং তাদের তাৎক্ষণিক দুর্দশা লাঘব করাকে বিজিএমইএ তার অন্যতম শীর্ষ অগ্রাধিকার মনে করে।

অনুষ্ঠানে, প্রীতি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা এবং নিহতদের পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রীতি গ্রুপের কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে সিলিন্ডার বা গ্যাস লরি খালাসের ক্ষেত্রে নিরাপত্তা ত্রুটি খতিয়ে দেখতে বিজিএমইএ একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করছে, যাতে এ জাতীয় ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যায়। পাশাপাশি দেশের সব তৈরি পোশাক কারখানায় কেমিক্যাল, গ্যাস সিলিন্ডার এবং দাহ্য পদার্থ খালাস, হ্যান্ডলিং এবং সংরক্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা প্রোটোকল কঠোরভাবে মেনে চলার জন্য বিজিএমইএর পক্ষ থেকে অতি দ্রুত একটি জরুরি সার্কুলার জারি করার কথা জানিয়েছে।

ইসলামি ব্যাংকগুলোর আমানত ৩ মাসে কমেছে সাড়ে ১৯ হাজার কোটি টাকা

এক্সচেঞ্জ হাউসের রেমিট্যান্স বৈদেশিকমুদ্রা হিসেবে জমা রাখার সুযোগ

বৈদেশিক বাণিজ্যিক লেনদেন নিষ্পত্তিতে টাকা ব্যবহারের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

এস আলমের সময় পরীক্ষা ছাড়াই ইসলামী ব্যাংকে ৮৫৪২ নিয়োগ

আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে বিজিএমইএ

চেয়ারম্যান বদলেছে, বদলায়নি ন্যাশনাল ব্যাংক

১১ খাতে অনলাইন ভ্যাট বাধ্যতামূলক করে এনবিআরের নতুন আদেশ

উৎসবমুখর পরিবেশে ‘বিজিএমইএ কাপ ২০২৬’-এর ট্রফি উন্মোচন

‘নতুন করে শিল্পে সরাসরি বিনিয়োগ নয়, বেসরকারি খাতকে আরো সক্রিয় করা হবে’

জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ সভাপতি