হোম > বাণিজ্য > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

আকু বিল শোধের পর রিজার্ভ নামল ৩৪ বিলিয়ন ডলারে

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ব্যাংক

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধের পর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে। রোববার গত জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ের ১৩৭ কোটি ডলার আমদানি বিল পরিশোধ করায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ১০ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ‍মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, দেশে গত ৫ মার্চ শেষে গ্রস রিজার্ভ ছিল ৩৫ দশমিক ৪৯ বিলিয়ন ডলার। আর বিপিএম৬ অনুযায়ী, রিজার্ভ ছিল ৩০ দশমিক ৭৬ বিলিয়ন ডলার। আকু বিল পরিশোধে তা কমে হয়েছে ২৯ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। সাধারণত আকু বিল পরিশোধের পর রিজার্ভ কমে যায়। কারণ রিজার্ভ থেকে এ দায় শোধ করা হয়।

গত নভেম্বর-ডিসেম্বর সময়ের আকুতে পরিশোধ করা হয়েছিল ১৫৩ কোটি ডলার। সেপ্টেম্বর-অক্টোবরে পরিশোধ করা হয় ১৬১ কোটি ডলার। তার আগের দুই মাসে ১৫০ কোটি ডলার পরিশোধ করা হয়েছিল।

আকু হলো এশিয়ার কয়েকটি কেন্দ্রীয় ব্যাংকের মধ্যকার একটি আন্ত–আঞ্চলিক লেনদেন নিষ্পত্তিব্যবস্থা। এর মাধ্যমে এশিয়ার ৯টি দেশের মধ্যে যেসব আমদানি-রপ্তানি হয়, তার মূল্য দুই মাস পরপর নিষ্পত্তি করা হয়। অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানি সংক্রান্ত লেনদেন তাৎক্ষণিকভাবে সম্পন্ন হয়। আকুর সদস্য দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ।

ঈদে নতুন নোট পাওয়া নিয়ে দুঃসংবাদ

একীভূত পাঁচ ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে

দেশের সব ব্যাংকের জন্য জরুরি নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

রাষ্ট্রায়ত্ত সব ব্যাংকের খেলাপি কমলেও বেড়েছে জনতার

ব্যাংক স্থাপনার ভাড়ার সর্বোচ্চ হার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক

পাঁচ ব্যাংকের আমানতকারীদের বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান

সুদহার কমানোর সভা স্থগিত করলো বাংলাদেশ ব্যাংক

ঋণ নবায়নে নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক

পাঁচ ব্যাংকের একীভূত কার্যক্রম চলমান থাকবে: গভর্নর

শ্রমিকদের বেতন দিতে বিশেষ ঋণ সুবিধা দিলো বাংলাদেশ ব্যাংক