হোম > বাণিজ্য > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

এক্সচেঞ্জ হাউসের রেমিট্যান্স বৈদেশিকমুদ্রা হিসেবে জমা রাখার সুযোগ

অর্থনৈতিক রিপোর্টার

বিদেশি এক্সচেঞ্জ হাউস এবং আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটরের (আইএমটিও) মাধ্যমে পাওয়া বৈদেশিক মুদ্রার রেমিট্যান্স সরাসরি প্রাইভেট ফরেন কারেন্সি (পিএফসি) ও নন-রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (এনএফসিডি) হিসাবে জমা করার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৈদেশিক মুদ্রায় সঞ্চয় বাড়ানো এবং রেমিট্যান্স গ্রহণকারীদের সুবিধা বাড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারে বলা হয়েছে, বর্তমানে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাওয়া বৈদেশিক মুদ্রার অন্তর্মুখী রেমিট্যান্সের বিপরীতে পিএফসি ও এনএফসিডি হিসাবে বৈদেশিক মুদ্রা জমা করার সুযোগ রয়েছে। এখন থেকে বিদেশি এক্সচেঞ্জ হাউস এবং আইএমটিওর মাধ্যমে পাঠানো বৈদেশিক মুদ্রার রেমিট্যান্সও নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে পিএফসি ও এনএফসিডি হিসাবে জমা করা যাবে।

এ ক্ষেত্রে বিদ্যমান বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ বিধিমালার প্রযোজ্য শর্ত ও পরিপালন নিশ্চিত করতে হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ সুবিধা বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের জন্য সহায়ক হবে। বিদেশে অবস্থানরত যেসব প্রবাসী দেশে নিজেদের ব্যাংক হিসাব পরিচালনা করেন না, তারাও এখন বিদেশে অর্জিত আয়ের একটি অংশ বাংলাদেশে বৈদেশিক মুদ্রা হিসেবে সংরক্ষণ করার সুযোগ পাবেন।

ইসলামি ব্যাংকগুলোর আমানত ৩ মাসে কমেছে সাড়ে ১৯ হাজার কোটি টাকা

বৈদেশিক বাণিজ্যিক লেনদেন নিষ্পত্তিতে টাকা ব্যবহারের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

এস আলমের সময় পরীক্ষা ছাড়াই ইসলামী ব্যাংকে ৮৫৪২ নিয়োগ

আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে বিজিএমইএ

চেয়ারম্যান বদলেছে, বদলায়নি ন্যাশনাল ব্যাংক

১১ খাতে অনলাইন ভ্যাট বাধ্যতামূলক করে এনবিআরের নতুন আদেশ

উৎসবমুখর পরিবেশে ‘বিজিএমইএ কাপ ২০২৬’-এর ট্রফি উন্মোচন

‘নতুন করে শিল্পে সরাসরি বিনিয়োগ নয়, বেসরকারি খাতকে আরো সক্রিয় করা হবে’

জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ সভাপতি

অবৈধ ঋণদাতা অ্যাপের পেমেন্ট সেবা বন্ধের নির্দেশ