হোম > বাণিজ্য > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

আমদানিকারকের নামে শিপিং ডকুমেন্ট ইস্যুর অনুমোদন দিলো বাংলাদেশ ব্যাংক

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ব্যাংক রপ্তানিকারকদেরকে এক লাখ ডলার পর্যন্ত পণ্য রপ্তানির জন্য পরিবহন বা শিপিং ডকুমেন্ট সরাসরি বিদেশি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ দিয়েছে। এতে করে বিশ্বব্যাপী ক্রেতাদের বাজারে ব্যবসা করা সহজ হবে।

সোমবার একটি সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংকগুলো রপ্তানিকারকদেরকে বিদেশী আমদানিকারক বা অন্য অনুমোদিত পক্ষের নামে শিপিং ডকুমেন্ট প্রস্তুত করতে সুযোগ দিতে পারবে। নতুন ব্যবস্থায় রপ্তানিকারকরা এই ডকুমেন্ট সরাসরি আমদানিকারক বা তাদের মনোনীত পক্ষের কাছে পাঠাতে পারবে।

কেন্দ্রীয় ব্যাংকের ভাষ্য অনুযায়ী, এই পদক্ষেপটি রপ্তানিকারকদেরকে আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদা পূরণে সাহায্য করার জন্য নেওয়া হয়েছে। অনেক বিদেশি আমদানিকারক শিপিং ডকুমেন্ট নিজের নামে ইস্যূ করাতে চান, যাতে দ্রুত পণ্য ছাড় করা যায়।

একই সাথে রপ্তানি আয় সময়মতো দেশে প্রত্যাবাসনের বিষয়ে সুরক্ষামূলক ব্যবস্থা সার্কুলারে রাখা হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকগুলোকে নিশ্চিত হতে হবে সংশ্লিষ্ট শিপমেন্টের জন্য যথাযথ রপ্তানি আদেশ রয়েছে। একইসাথে বিদেশি ক্রেতা বা কনসাইনির যথার্থতা যাচাই করতে হবে।

ব্যবসায়ীরা বলেন, এই সিদ্ধান্ত রপ্তানিকারকদের প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে ব্যবসা আরও সহজভাবে পরিচালনা করতে সাহায্য করবে।

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আইয়ুব মিয়ার পদত্যাগ

ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়াল কেন্দ্রীয় ব্যাংক

নতুন নোট পণ্য হিসেবে বিক্রি সম্পূর্ণ বেআইনি: বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র

দেশের রিজার্ভ বাড়ল

ট্রেজারি বন্ড জামানত রেখে ঋণ দিতে পারবে ব্যাংক

জ্বালানি সাশ্রয়ে ব্যাংক কর্মকর্তাদের গণপরিবহন ব্যবহারের নির্দেশ

ঈদে টানা ৭ দিন ব্যাংক বন্ধ, কিছু শাখা ১৮ ও ১৯ মার্চ খোলা

ঈদে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

বিদেশি বিনিয়োগকারীদের মূলধন ফেরত পাঠানো সহজ করল কেন্দ্রীয় ব্যাংক

চার ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক