হোম > বাণিজ্য > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

নতুন নোট পণ্য হিসেবে বিক্রি সম্পূর্ণ বেআইনি: বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র

অর্থনৈতিক রিপোর্টার

বাজারে নতুন নোট পণ্য হিসেবে বিক্রি করা সম্পূর্ণ বেআইনি। বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের কোনো কর্মকর্তা এ ধরনের কার্যক্রমে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

মুখপাত্র বলেন, ‘প্রতিটি উৎসবে নতুন নোটের চাহিদা থাকে। তবে নতুন নোটেরে এই আকাঙ্ক্ষা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ আমরা ক্যাশলেস বাংলাদেশের দিকে যাচ্ছি।’

তিনি আরো বলেন, নতুন নোট কোনো পণ্য নয়, যে তা বিক্রি হবে। নতুন পণ্য হিসেবে বিক্রি করা সম্পূর্ণ বেআইনি। কেউ যদি এ ধরনের কাজে জড়িত থাকে, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে। আর বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংক থেকে যদি নতুন নোট বিক্রির জন্য সরবরাহ করা হয়, জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

লংমার্চের আগেই গণভোটের রায় মানার ঘোষণা দিন

গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন আহত

চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও আ.লীগ নেতা আলমগীর চৌধূরী আটক

বোয়ালমারীতে আধিপত্য বিস্তার নিয়ে দফায়-দফায় সংঘর্ষ, আহত ২৫

বড় জয়ে সিরিজ নিজেদের করে নিলো ইংল্যান্ড

বৃষ্টিতে কমছে গরম, আরও স্বস্তির আভাস

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

কৃতি শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি প্রদান

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে চীন ও পাকিস্তান

যে কারণে দুই-তিন দিনেই শেষ হচ্ছে টেস্ট