হোম > বাণিজ্য > পুঁজিবাজার

৩ দিন পতনের পর পুঁজিবাজারে সূচকের বড় উত্থান

অর্থনৈতিক রিপোর্টার

টানা তিনদিন দরপতনের পর আজ বুধবার দেশের উভয় পুঁজিবাজারে সূচকের বড় উত্থান হয়েছে। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৯৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া ডিএসই শরিয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৪১ পয়েন্ট বেড়ে দুই হাজার এক পয়েন্টে উঠে এসেছে। এর আগে চলতি সপ্তাহের তিন কার্যদিবসে ডিএসইএক্সের পতন হয়েছে ১৩৮ পয়েন্ট।

এদিকে সূচকের বড় ধরনের উল্লম্ফনের দিনে লেনদেন বেড়ে ৭০০ কোটি টাকা ছাড়িয়েছে।

আজ ডিএসইতে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার মাধ্যমে লেনদেন শুরু হয়। ফলে লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। লেনদেনের শেষ পর্যন্ত এই ধারা অব্যাহত ছিল।

এদিন লেনদেন শেষে ডিএসইতে দাম বেড়েছে ৩২৭ টি ইস্যুর। বিপরীতে দাম কমেছে ৩৯টির। অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম।

এরমধ্যে ‘এ’ ক্যাটাগরির ১৮৬টি ইস্যুর দাম বেড়েছে। বিপরীতে ৯টির দাম কমেছে এবং ৯টির দাম অপরিবর্তিত রয়েছে। ‘বি’ ক্যাটাগরির ৬৪টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০টির এবং পাঁচটির দাম অপরিবর্তিত রয়েছে। লভ্যাংশ না দেওয়া ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ৭৭টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২০টির এবং ১১টির দাম অপরিবর্তিত রয়েছে। এছাড়া তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩২টির দাম বেড়েছে এবং দুইটির দাম অপরিবর্তিত রয়েছে। তবে কোনো মিউচুয়াল ফান্ডের দাম কমেনি।

এদিন, ডিএসইতে লেনদেন হয়েছে ৭১৯ কোটি ৮৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৬৮৫ কোটি ৬০ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৩৪ কোটি ২৩ লাখ টাকা।

ডিএসইতে লেনদেনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে সামিট ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ২২ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সামিট অ্যালায়েন্স পোর্টের শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ৩০ লাখ টাকার এবং তৃতীয় স্থানে থাকা খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৪০ লাখ টাকার। লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- একমি পেস্টিসাইড, সিটি ব্যাংক, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, হাক্কানী পাল্প, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক এবং সানলাইফ ইন্স্যুরেন্স।

অন্য শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ২০০ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২০০ প্রতিষ্ঠানের মধ্যে ১৩৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪৩টির এবং ২৪টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৪২ কোটি ৫১ লাখ টাকা। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। পাশাপাশি সবকয়টি মূল্যসূচকের বড় উত্থান হয়েছে।

এসএমই প্লাটফর্মে ট্রেডিংয়ে নূন্যতম ৩০ লাখ টাকা বিনিয়োগ থাকতে হবে

বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির মধ্যে ফের সমন্বয়হীনতা

পুঁজিবাজারে চার আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন স্থগিত হচ্ছে না

১৩১ তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নেই

জাঙ্ক কোম্পানির দখলে শেয়ারবাজার

মন্দা শেয়ারবাজারে মার্জিন ঋণ সমন্বয়ের চাপ

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: একদিনেই ডিএসই সূচক বাড়ল ১৬১ পয়েন্ট

শেয়ারবাজারে আস্থা ফেরাতে সুশাসন-নজরদারি-আইন সংস্কার

নতুন বিধিমালা কার্যকর হলেও এখনই কাটছে না আইপিও খরা

ঈদে শেয়ারবাজার ৭ দিন বন্ধ থাকবে