হোম > রাজধানী

পরমাণু শক্তি কমিশনে কর্মবিরতি কর্মসূচি পালিত

স্টাফ রিপোর্টার

পূর্বঘোষণা অনুযায়ী বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান কার্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে থাকা কমিশনের আওতাধীন সকল প্রতিষ্ঠানে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

কমিশনে স্বায়ত্তশাসন পুনঃপ্রতিষ্ঠা এবং মন্ত্রণালয়ের অযাচিত হস্তক্ষেপ ও কর্তৃত্ববাদী আচরণের প্রতিবাদে বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত জরুরি স্বাস্থ্য সেবা ছাড়া সকল কর্মক্রম বন্ধ করে প্রতিবাদ জানানো হয়।

বৃহস্পতিবারও একইভাবে কর্মসূচি পালন করা হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞানী কর্মকর্তা-কর্মচারীদের দাবি পুরন না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলে জানানো হয়।

এর আগে একই দাবিতে মঙ্গলবার কমিশনের প্রধান কার্যালয়ে কয়েকশ’ বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এরপর তিনটি সংগঠনের সমন্বয়ে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরমাণু শক্তি বিজ্ঞানী সংঘ’র সভাপতি ড. এএসএম সাইফুল্লাহ তাদের বিভিন্ন দাবি ও অভিযোগ তুলে ধরেন। তাদের দাবি পূরণ না হলে নিয়মতান্ত্রিকভাবে কর্মসূচি পালনের ঘোষণাও দেন তিনি।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮