হোম > রাজধানী

জ্বালানি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতায় ফেলোশিপ পেলেন মহিউদ্দিন রাব্বানি

স্টাফ রিপোর্টার

জ্বালানি খাত নিয়ে অনুসন্ধানী ও বিশ্লেষণধর্মী সাংবাদিকতার স্বীকৃতিস্বরূপ মিডিয়া ফেলোশিপ পেয়েছেন সাংবাদিক মহিউদ্দিন রাব্বানি। গত সেপ্টেম্বরে প্রকাশিত তার ‘বিশ্বব্যাংক গোষ্ঠীর অর্থায়নই কি বাড়াচ্ছে গ্যাসে আমদানি-নির্ভরতা?’ শীর্ষক প্রতিবেদনের জন্য তাকে এ ফেলোশিপের জন্য মনোনীত করেছে কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভাইরনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (ক্লিন)।

নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশ নিয়ে কাজ করা সংস্থাটি জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অনুসন্ধানী ও বিশ্লেষণধর্মী সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে এ ফেলোশিপ প্রদান করছে।

মহিউদ্দিন রাব্বানি চাঁদপুরের ফরিদগঞ্জের সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ছোটবেলা থেকেই পত্রপত্রিকা পড়া ও লেখালেখির প্রতি তার আগ্রহ ছিল। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে সাংবাদিকতা পেশায় যুক্ত হন তিনি। বর্তমানে ঢাকা মেইলে নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত রয়েছেন।

এর আগে তিনি দৈনিক সংবাদ, দৈনিক আমার সংবাদ, দৈনিক সবুজ বাংলা ও দৈনিক বাণিজ্য প্রতিদিনসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। পেশাগত জীবনে অর্থনীতি, বাণিজ্য ও জ্বালানি খাত নিয়ে নিয়মিত সংবাদ ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরি করে আসছেন মহিউদ্দিন রাব্বানি।

ফেলোশিপের জন্য মনোনীত তার প্রতিবেদনে বিশ্বব্যাংক গোষ্ঠীর অর্থায়নে বাংলাদেশের গ্যাস ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) অবকাঠামো সম্প্রসারণের প্রভাব এবং দেশের জ্বালানি নিরাপত্তার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

মহিউদ্দিন রাব্বানি দেশের পেশাদার সাংবাদিকদের অন্যতম বৃহৎ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য।

তরুণদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে উঠলে চাকরিই তাদের পেছনে ছুটবে: মোহাম্মদ সেলিম উদ্দিন

থার্ড টার্মিনালের দায়িত্ব পাচ্ছে কারা, সিদ্ধান্ত আজ

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫

মালিবাগ ও মৌচাকে একাধিক ককটেল বিস্ফোরণ

যাত্রাবাড়ীতে পাঁচ ককটেলসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ

এবার মিরপুরে বাসে আগুন

আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনা মূল্যে রক্তদান কর্মসূচি

ঢাবির টিএসসিতে আবারও ককটেল বিস্ফোরণ

সিএমএম আদালত এলাকায় ককটেল বিস্ফোরণ, আটক ২

ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে আগুন