হোম > রাজধানী

নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে উদ্বোধন হলো ন্যায্যমূল্যের 'জনতার বাজার'

স্টাফ রিপোর্টার

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং ন্যায্যমূল্যের নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য বিক্রয় করার উদ্দেশ্য ঢাকা জেলা প্রশাসন উদ্যোগে পাঁচ নিত্য পণ্য নিয়ে আনুষ্ঠানিক ভাবে মোহাম্মদপুরে উদ্বোধন করা হয়েছে 'জনতা বাজার'।

বুধবার বিকালে মোহাম্মদপুরে জনতার বাজার-১ উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ।

মোহাম্মদপুরের জনতার বাজার-১ উদ্বোধনী দিনে পাঁচটি পণ্য যাত্রা শুরু হলো। জনতার বাজারে আগামীকাল বৃহস্পতিবার থেকে পিঁয়াজ, আলু, রসুন, চাল, ও আদা বিক্রি করা হবে। তার পাশাপাশি বিভিন্ন ধরনের সবজি, মাছ ও মাংস বিক্রি করা হবে এ বাজারে।

ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ বলেন, ঢাকা শহরে এই ধরনের বাজার করার চ্যালেঞ্জিং। দেশে যে স্থানে পণ্যের দাম কম থাকবে সেখান থেকে পণ্য এনে কম দামে বিক্রি উদ্যোগ নেয়া হয়েছে। এখন আলাদা কোন দোকান হবে না। আগামীকাল থেকে বিক্রি শুরু হবে। বাজারের দামের চেয়ে উল্লেখ যোগ্য কম দামে বিক্রি করা হবে। এখানে কোনো পাইকারি বিক্রি হবে না, খুচরা বিক্রি করা হবে। ভোক্তা নিদিষ্ট পরিমাণ পণ্য নিতে পারবেন। পর্যায়ক্রমে ঢাকা শহরে ৬/৭ টি জনতার বাজার করার পরিকল্পনা রয়েছে। ঈদের পর সকল পণ্য নিয়ে পুরোদমে চালু হবে জনতার এই বাজার।

প্রধান অতিথির বক্তব্য মন্ত্রী পরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ বলেন, কোন পণ্য আমাদের রান্না ঘরে ঢোকার আগে কয়েক বার হাত বদল হয়। এটার কারণে আমাদের ভোক্তা পর্যায়ে চাপ বাড়ে। এ উদ্যোগ সফল হলে অন্যান্য জায়গায় একই উদ্যোগ নেয়া সম্ভব হবে। সুতরাং এটা আমাদের জন্য পরীক্ষা।

তিনি আরো বলেন, আমাদের জনগণের খাদ্য নিরাপত্তায় স্বস্তি আনা প্রয়োজন। আসল নিরাপত্তা বিধান ক্রেতা ও বিক্রেতার জন্য করা উচিত। আমাদের বেঁচে থাকতে হলে ক্রয় ও বিক্রয় করতে হবে। যদি আমরা নিয়ম মেনে চলি, তাহলে আমরা সকলে লাভবান হবো। আমাদের দেশে বড় সমস্যা হল, ক্রেতা ও বিক্রেতা পরস্পরকে ঠকানোর চেষ্টা করে। এটা পুঁজিবাদী নীতি। রাসূল বলেছেন, প্রতারকের সঙ্গে আমি কখনো থাকবো না।

ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদের সভাপতিত্বে জনতার বাজার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, বসিলা আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর তৌফিক ইমাম, পুলিশের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. জুয়েল রানা প্রমুখ।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮