হোম > রাজধানী

তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতির আলোচনা সভা

আতিকুর রহমান নগরী

বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতির ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বৈষম্যমূলক নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ১৫ নভেম্বর রাজধানীর মানিক মিয়া এভিনিউর বিএডিসি সেচ ভবন অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ৩০ নভেম্বর চূড়ান্ত রিপোর্ট জমা ও বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে জারি এবং ১ জানুয়ারির মধ্যে কার্যকর না হলে সারা দেশে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেয়া হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ডেইলি টাইমস অব বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. ইলিয়াস খান। বিশেষ অতিথি ছিলেন সমিতির সাবেক সভাপতি ও উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মাহফুজুর রহমান এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

আলোচনা সভার উদ্বোধন করেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. হারুন-উর-রশিদ। স্বাগত বক্তব্য দেন সমিতির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সচিব মো. মাহাবুব হক তালুকদার। ধন্যবাদ জ্ঞাপন করেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক মো. শাহজাহান ও সদস্য সচিব মো. আরিফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির নির্বাহী পরিষদের আহ্বায়ক মো. ছালজার রহমান।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ