হোম > রাজধানী

রাজধানীতে প্রবল বর্ষণ, দুপুরেই নামল সন্ধ্যার আবহ

আমার দেশ অনলাইন

ছবি: রফিকুর রহমান রেকু

সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। দুপুর হতেই কালো মেঘে ছেয়ে যায়। কিছুক্ষণ না যেতেই শুরু হয় প্রবল বর্ষণ। একই সঙ্গে মেঘাচ্ছন্ন হয়ে সন্ধ্যার আবহ নেমে আসে।

শনিবার দুপুর ২টার পরপরই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আড়াইটার দিকে চারদিক অন্ধকার হয়ে আসে। এরপর শুরু হয় ঝুম বৃষ্টি।

বৃষ্টিতে বিভিন্ন স্থানে পানি জমে গেছে। এতে কর্মজীবী মানুষ পড়েছেন ভোগান্তিতে। বেসরকারি চাকরিজীবী মেহেদী হাসান বলেন, অফিসের কাজে একটু বের হয়ে কারওয়ান বাজারে আটকা পড়ে গেছি। চারদিক অন্ধকার হয়ে গেছে। মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮