হোম > রাজধানী

পারভেজের মৃত্যুর ঘটনায় ঢাবিতে মধ্যরাতে ছাত্রদলের বিক্ষোভ

ঢাবি সংবাদদাতা

রাজধানীর বনানীতে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে জাহিদ হাসান পারভেজ হাসানের নিহতের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের জাতীয়বাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

শনিবার মধ্যরাতে ঢাকা মেডিক্যাল কলেজের জরুরী বিভাগের সামনে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি জরুরী বিভাগ থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ঘুরে পুনরায় জরুরি বিভাগের সামনে গিয়ে শেষ হয়।

এসময় 'আমার ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব দে', 'বিচার চাই, বিচার চাই, পারভেজ হত্যার বিচার চাই', 'আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে' প্রভৃতি স্লোগান দেয় আন্দোলনকারীরা। মিছিল শেষে জরুরী বিভাগের সামনে সাংবাদিকদের সামনে কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

তিনি বলেন, সাধারণ বন্ধু বান্ধবদের মধ্যে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্মীকে শাহিন হাসান পারভেজকে হত্যা করা হয়েছে। আমরা ইতোমধ্যে জেনেছি, বেসরকারি বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকর্মীদের নির্দেশে এ ঘটনা ঘটেছে।

এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, আমরা চাই এ ঘটনার সাথে যারা জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। সেই সঙ্গে যারা হামলার যারা জড়িত তাদের বিরুদ্ধে মামলা করা হোক।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮