হোম > রাজধানী

দরিদ্র শিক্ষার্থীদের ঈদের নতুন পোশাক দিল ‘মার্চ’

স্টাফ রিপোর্টার

দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থীদের উদ্যোগ মিশন ফর অ্যাডভান্সমেন্ট অ্যান্ড রিলায়েবল চেঞ্জ-মার্চ।

সোমবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ভবনের সামনে গরিব ও অসহায় শিশুদের জন্য প্রতিষ্ঠিত স্কুল তরীর শিক্ষার্থীদের হাতে ঈদ উপহার হিসেবে নতুন পোশাক তুলে দেয়া হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুহিবুর রহমান মুহিব। এছাড়া অন্য সদস্যের মধ্যে শাহীনুর রহমান, গাউসুল আজম ও মার্চের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ সময় মার্চ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. একরাম উদ্দীন সুমন বলেন, ‘মার্চ সমাজের অগ্রগতি নির্ভরযোগ্য পরিবর্তনের জন্য কাজ করছে গত এক দশক ধরে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তরী সংগঠনের শিক্ষার্থীদের মাঝে ঈদের উপহার বিতরণ কর্মসূচির বাস্তবায়ন তার একটি উদাহরণমাত্র। সামাজিক অগ্রগতি ও নৈতিকতা সমৃদ্ধ জাতি গঠনের মাধ্যমে ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। মার্চ তার কাজের মাধ্যমে সেই স্বপ্নকে বাস্তবায়নের চেষ্টা করছে।’

এমএস

রাওয়া বইমেলা শুরু ৮ অক্টোবর, থাকছে ৫৫ স্টল

বুড়িগঙ্গায় ভাসমান হোটেল, দখল-দূষণের শঙ্কা

হোস্টেল মালিকের সঙ্গে বাকবিতণ্ডা, ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে মারধর

আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীতে শনিবার জামায়াতের বিক্ষোভ

সাংবাদিকদের ওপর হামলার তদন্ত প্রতিবেদন জমা হয়নি পাঁচ মাসেও

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি খতমে নবুওয়তের

ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় ১০ দফা প্রস্তাব বিআইপির

বিমানবন্দরে ৩৩ লাখ টাকার বিদেশি সিগারেট-গৌরী ক্রিম-মদ জব্দ

বর্ণাঢ্য কার র‍্যালিতে লায়ন্স ক্লাবের ‘অক্টোবর সেবাপক্ষ ২০২৬’ উদ্বোধন

ফার্মাসিস্টদের দশম গ্রেডের ফাইল ৭২ ঘণ্টার মধ্যে ছাড়ার আহ্বান