হোম > রাজধানী

সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু

স্টাফ রিপোর্টার

ফিলিস্তিনে চলমান ইসরাইলি বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে আয়োজিত রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার বিকেল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মূল কর্মসূচি শুরু হয়।

সরেজমিনে, শনিবার সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে এসে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে মানুষকে আসতে দেখা গেছে। মিছিলে মিছিলে, স্লোগানে স্লোগানে গণজমায়েত স্থলে এসে জড়ো হন লোকজন। তাদের অনেকেই ফিলিস্তিনের পতাকা, মাফলার, টি-শার্ট, মাথার ব্যান্ড সহ বিভিন্ন প্ল্যাকার্ড হাতে এখানে এসে জড়ো হতে দেখা যায়।

এসময় আগত মিছিল থেকে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘ইসরাইলি পণ্য, বয়কট বয়কট’, ‘ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ,’ ‘নেতানিয়াহুর চামড়া, তুলে নিবো আমরা’, ‘নেতানিয়াহুর দুইগালে, জুতা মারো তালে তালে,’সহ নানা স্লোগান দিতে দেখা গেছে।

‘মার্চ ফর গাজা’ জমায়েতে অংশ নিচ্ছে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, হেফাজতে ইসলাম, জাতীয় দলের ক্রিকেটার, অভিনেতা, তাবলীগ জামাত, আহলে হাদীস, হাইয়াতুল উলইয়া, বেফাকুল মাদারিস, দারুন্নাজাত মাদরাসা, খেলাফত মজলিশ, খেলাফত আন্দোলনসহ রাজনৈতিক-অরাজনৈতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব।

এদিকে, সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই সমাবেশে অংশগ্রহণকারীদের জন্য নির্ধারণ করা পাঁচটি সড়কের প্রত্যেকটি কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এসব রুটে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সন্দেহজনক মনে হলে তল্লাশি করছেন আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা ব্যক্তিরা।

এর আগে, এই কর্মসূচির আয়োজক ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ জানায়, এই প্রথম দেশের সব রাজনৈতিক-অরাজনৈতিক সর্বস্তরের মানুষ এক কাতারে এসে সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়াতে উপস্থিত হয়ে ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করবে।

নামীদামী কোম্পানির লোগো ব্যবহার করে অর্থ আত্মসাৎ

পাঁচ বছর পালিয়ে থেকেও রক্ষা হয়নি অপহরণ মামলার আসামির

কদমতলীতে কিশোরীর আত্মহত্যা

ডায়াবেটিস রোগীদের ইনসুলিন সরকারের দেওয়া উচিত: ডা. একে আজাদ

আগামীকাল ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কারাবন্দি স্বামীর কান্নার শব্দ শুনিয়ে ১০ লাখ টাকা হাতিয়ে নিলো প্রতারক

মোহাম্মদপুরে লম্বু আসাদুলকে কুপিয়ে হত্যা, ৭২ ঘণ্টায় দ্বিতীয় খুন

ঢাকা ওয়াসা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সভাপতি মনিরুজ্জামান, সম্পাদক নূর

ডিবি পুলিশ প্রতারক চক্রের মূল হোতা গ্রেপ্তার

চলন্ত গাড়িতে ছিনতাই, দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেপ্তার