হোম > রাজধানী

বনানীতে সড়ক দুর্ঘটনা, রাজধানীজুড়ে তীব্র যানজট

স্টাফ রিপোর্টার

রাজধানীর বনানীতে গাড়ির ধাক্কায় দুইজন নিহতের ঘটনায় পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। ফলে রাজধানীজুড়ে তীব্র যানজট তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ নানাভাবে চেষ্টা করছে।

সোমবার সকালে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অফিস টাইমে রাস্তার দুই পাশে যানজটে আটকা পড়েছেন হাজার-হাজার যানবাহন।

যান চলাচল বন্ধে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। হেঁটে কর্মস্থলসহ নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা করেছেন অনেকে।

এ দুর্ঘটনাকে কেন্দ্র করে পোশাকশ্রমিকরা ইনকামিং এবং আউটগোয়িং উভয় দিকের রাস্তা বন্ধ করে দিয়েছেন। এছাড়া তারা এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন।

তবে ট্রাফিক গুলশান বিভাগ থেকে বলা হয়েছে, এক্ষেত্রে বনানী-কাকলী ক্রসিং এবং মহাখালীর আমতলীতে ডাইভারশন দিয়ে গুলশান-২ থেকে গুলশান-১ হয়ে আমতলী দিয়ে ইনকামিং এবং ভাইস ভার্সা হয়ে আউটগোয়িংয়ে চলাচল করা যাচ্ছে।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ