হোম > রাজধানী

ডেমরায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

স্টাফ রিপোর্টার

রাজধানীর ডেমরায় চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে এক অজ্ঞাতপরিচয় যুবকের (২৫) মৃত্যু হয়েছে। তার পরনে ছিল কালো প্যান্ট ও কালো গেঞ্জি। বুধবার ডেমরা শাপলা চত্বরের পাশে একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনাটি ঘটে।

ডেমরা থানার উপ-পরিদর্শক এসআই কাকন মিয়া সত্যতা নিশ্চিত করে বলেন, ভোরে শাপলা চত্বরের পাশে একটি নির্মাণাধীন ভবনে চোর সন্দেহে কেয়ারটেকার, শ্রমিকসহ স্থানীয়দের মারপিটে গুরুতর আহত হয়। পরে সেখান থেকে তাকে দুপুর পৌনে একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, মৃত দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ