হোম > রাজধানী

যাত্রী সেজে চালককে আহত করে অটোরিকশা ছিনতাই

স্টাফ রিপোর্টার

রাজধানীর শ্যামপুর জুরাইন ঋষিপাড়া এলাকায় যাত্রী বেশে চালককে গুরুতর আহত করে একটি ব্যাটারি চালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে সংঘবদ্ধ ছিনতাইকারীরা। আহত অটোরিকশা চালকের নাম মো. শাহাবুদ্দিন (৫৫)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোরের দিকে এই ঘটনাটি ঘটে।

আহত শাহাবুদ্দিনের স্ত্রী ময়না বেগম জানান, তার স্বামী সায়েদাবাদ থেকে দুইজন যাত্রী নিয়ে শ্যামপুর জুরাইন এলাকার দিকে যাচ্ছিলেন। পথে ঋষিপাড়া এলাকায় পৌঁছালে ঐ যাত্রীরাই তাকে অতর্কিতভাবে মারধর শুরু করে। তারা শাহাবুদ্দিনের অণ্ডকোষে আঘাত করে এবং তার মুখে কাপড় ঢুকিয়ে দিয়ে রাস্তার পাশে ফেলে দিয়ে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

ময়না বেগম জানান, অণ্ডকোষে গুরুতর আঘাতের কারণে শাহাবুদ্দিন অচেতন হয়ে সেখানেই পড়ে ছিলেন। পরে খবর পেয়ে স্বজনরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত চালক মো. শাহাবুদ্দিনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসা শেষে তাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। আহত অটোরিকশা চালক মো. শাহাবুদ্দিন পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার চরখোলা গ্রামের মো. কাশেম এর ছেলে। তিনি বর্তমানে পরিবারের সঙ্গে যাত্রাবাড়ীর পাটের বাগ এলাকায় থাকেন।

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত

শাহজালালে অভিযানে ৪৭১ গ্রাম স্বর্ণ ও ৩৫ স্মার্টফোন জব্দ