হোম > রাজধানী

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়

সেলিম উদ্দিন

স্টাফ রিপোর্টার

কথা বলছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া দেশের বর্তমান রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি বলেছেন, শুধু মুখে ঐক্যের কথা বললে হবে না, বাস্তবে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সংবিধান সংস্কার করতে হবে।

শনিবার দলের ঢাকা মহানগরী উত্তর কার্যালয়ে গুলশান পূর্ব থানার দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন থানা আমির মো. জিল্লুর রহমান।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এ সংকট থেকে উত্তরণের অন্যতম পথ হলো জুলাই সনদ বাস্তবায়ন।

তিনি বলেন, ‘আমরা এই সরকারকে বলব, মুখে ঐক্যের কথা নয়, বাস্তবে জুলাই সনদ বাস্তবায়ন করে সংবিধান সংস্কার করুন।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী সেলিম উদ্দিন দায়িত্বশীলদের নৈতিক মূল্যবোধের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, সুযোগ মানুষকে স্বার্থপর ও দুর্নীতিগ্রস্ত করে তুলতে পারে। এ জন্য মানুষের মধ্যে আল্লাহর প্রতি ঈমান, তার সাহায্য কামনা এবং নৈতিক মূল্যবোধ থাকা জরুরি।

তিনি আরো বলেন, দুনিয়ার কোনো কিছুই স্থায়ী নয়। সংসদ সদস্য, মন্ত্রিত্ব কিংবা ক্ষমতা—কোনোটিই চিরস্থায়ী নয়। তাই দায়িত্বশীলদের আত্মকেন্দ্রিক হলে চলবে না। তাদের সংগঠনের কর্মীদের খোঁজখবর নিতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম আরো শক্তিশালী করতে হবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সেলিম উদ্দিন বলেন, পতিত স্বৈরাচার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এসব কর্মকাণ্ডে জনমনে আতঙ্ক সৃষ্টি হচ্ছে এবং দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে।

এ পরিস্থিতিতে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মন্তব্য করেন তিনি।

সেলিম উদ্দিন বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় সংগঠন ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এর সঙ্গে একাত্মতা প্রকাশ করে ঢাকা মহানগরী উত্তর আরো ৬০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

এএম

খিলগাঁওয়ে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

বোঝা না টেনে আন্তর্জাতিক মানদণ্ডে ব্যাংকের সংখ্যা কমাতে হবে

রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪

মিরপুরে গার্মেন্টস ডিপোতে আগুন, বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৫

সরকারবিরোধী প্রচারের অভিযোগে অভিনেতা তমাল মাহবুবকে আটক

বারিধারা থেকে আ.লীগের সাবেক এমপি দোলন গ্রেপ্তার

পুলিশ ভলিবলে পুরুষ ও নারী বিভাগে চ্যাম্পিয়ন ডিএমপি ও এপিবিএন

আগুন-সন্ত্রাস করে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা যাবে না: আমিনুল হক

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস ববি হাজ্জাজের