হোম > রাজধানী

চলন্ত ট্রেনের ছাদ থেকে দুই কিশোরকে ফেলে দিল ছিনতাইকারীরা

স্টাফ রিপোর্টার

রাজধানীর তেজগাঁও এলাকায় চলন্ত ট্রেনের ছাদে দুই কিশোরকে মারধর ও জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ছিনতাইকারীরা মারধরের পর তাদের চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। আহত দুই কিশোর হলো—জম্মুন (১৬) ও তৌফিক (১৫)। তাদের বাড়ি নরসিংদীর বেলাবো উপজেলার বাড়িছড়া গ্রামে। ঢাকায় দিনমজুরির কাজের সন্ধানে এসে এ ধরনের নৃশংস ছিনতাইয়ের শিকার হওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, আহত অবস্থায় উদ্ধার করে রাত ৯টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

আহত কিশোর তৌফিক জানায়, তারা কাজের সন্ধানে নরসিংদী রেল স্টেশন থেকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ছাদে উঠে ঢাকায় আসছিল। পথিমধ্যে তেজগাঁও এলাকায় পৌঁছালে ৩-৪ জন ছিনতাইকারী ধারালো ছুরির ভয় দেখিয়ে তাদের জিম্মি করে। এরপর বেদম মারধর করে তাদের কাছে থাকা নগদ ৫-৭শ টাকা ও দুটি মোবাইল ফোন সেট কেড়ে নেয়। এক পর্যায়ে ছিনতাইকারীরা তাদের চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সেলিম জানান, আহত অবস্থায় দুই কিশোরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।

রাজধানীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, গুলিবিদ্ধ সিটি কর্পোরেশন কর্মী

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

বাজেট অধিবেশন ঘিরে যে নিষেধাজ্ঞা দিল ডিএমপি

রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বিমানবন্দর এলাকায় কোনো শব্দ দূষণ থাকবে না: ডিএনসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটির ৬০-৮০ শতাংশ বাসায় মিলেছে ডেঙ্গুর লার্ভা

রোববার থেকে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে

পল্লবীতে আরেকটি গলিত লাশ উদ্ধার, স্বামী-সন্তান কানাডায়

কারওয়ান বাজার থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

অনিয়মের আঁতুড়ঘর কলাতিয়া ডিগ্রি কলেজ