হোম > রাজধানী

ডুরার নতুন নেতৃত্বে শাহজাহান মোল্লা ও জহিরুল ইসলাম

স্টাফ রিপোর্টার

সেবা খাতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ডুরা) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার শাহজাহান মোল্লা এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার জহিরুল ইসলাম।

শুক্রবার রাজধানীর সেগুনবাগিচার একটি হোটেলে বার্ষিক সাধারণ সভা শেষে সদস্যদের ভোটগ্রহণের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। পরে তিনি আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি ঘোষণা করেন।

নতুন কমিটিতে সহ-সভাপতি পদে নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার জিলানী মিলটন, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার একলাছ হক, সাংগঠনিক সম্পাদক বাংলা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার আতিক হাসান শুভ, অর্থ সম্পাদক দৈনিক আমার দেশের স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক ঢাকা স্ট্রিমের স্টাফ রিপোর্টার তৌফিক হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলানিউজ২৪ডটকমের স্টাফ করেসপন্ডেন্ট মিরাজ মাহবুব ইফতি এবং প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান নির্বাচিত হন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার মো. রুহুল আমীন, বিজনেস মিররের বিশেষ প্রতিনিধি বারেক কায়সার, ইনডিপেনডেন্ট টিভির বিশেষ প্রতিনিধি হাসিব মাহমুদ শাহ, জাগো নিউজের সিনিয়র রিপোর্টার মুসা আহমেদ, ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার নিলয় মামুন এবং আবির হাকিম।

নতুন এই কমিটি ২০২৭ সালের জুন পর্যন্ত দায়িত্ব পালন করবে বলে জানানো হয়েছে।

রাজধানীতে নারী চিকিৎসকের অর্ধগলিত লাশ উদ্ধার

ইসকনকে খুশি করতে হাফেজ নাঈমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে

মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন

মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে ঢাকায় যুব পদযাত্রা অনুষ্ঠিত

ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

বাংলাদেশে প্রথম ফর্মুলা স্টুডেন্ট অ্যান্ড অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং সামিট অনুষ্ঠিত

ড. মো. এরশাদ সিসিআইএফবির সভাপতি নির্বাচিত

বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ৯ সাংবাদিক

​ডেঙ্গু প্রতিরোধে রাজধানীতে বিশেষ অভিযান, ভবন মালিককে জরিমানা

রাজধানীতে আ.লীগ ও অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার