হোম > রাজধানী

দীর্ঘদিন পর লাভের মুখ দেখলো ডেসকো

আতিকুর রহমান নগরী

রাষ্ট্রীয় মালিকানাধীন ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো) ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (ত্রৈমাসিক) আটান্ন কোটি বত্রিশ লাখ তেরো হাজার একশত পঁচাত্তর টাকা মুনাফা করেছে।

বিগত কয়েক বছর ধরে কোম্পানিটি লোকসান গুণতে গুণতে অভ্যন্তরীণ কর্মকর্তা-কর্মচারী এবং গ্রাহকের কাছে ইমেজ সংকটে পরে গিয়েছিল। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়েরে উপদেষ্টা এবং বিদ্যুৎ সচিবের নির্দেশনা মোতাবেক বর্তমান ডেসকো বোর্ডের চেয়ারম্যান ও সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, মুহাম্মদ রফিকুল ইসলামের সরাসরি তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি ঘুরে দাঁড়াচ্ছে।

ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ, এনডিসি, পিএসসি (অবঃ) ডেসকোর সকল বোর্ড মেম্বারদের সঙ্গে পরামর্শক্রমে প্রতিষ্ঠানটি সঠিকভাবে পরিচালিত করায় আজ ডেসকো লাভের মুখ দেখছে।

বুধবার সন্ধ্যায় ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো) পরিচালনা পর্ষদের ৫১৮ তম সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রথম প্রান্তিকে ডেসকো মুনাফা করায় ডেসকো বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ রফিকুল ইসলাম বোর্ড সদস্যসহ ডেসকোর সকল কর্মকর্তা-কর্মচারীদের সাধুবাদ জানান।

সভায় ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ, এনডিসি, পিএসসি (অবঃ), পরিচালনা পর্ষদের পরিচালকগণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উক্ত সভায় ডেসকোর আরো বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।

বনশ্রীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফ্যামিলি কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচিতে দারিদ্র্য কমবে: ড. তিতুমীর

সংসদ ভবনের সামনে হ্যাঁচকা টানে প্রধান শিক্ষিকার মৃত্যু, একজনের জামিন

ডেমরায় ছেলের ছুরিকাঘাতে আহত বাবার মৃত্যু

অস্ত্র হাতে অ্যাকশনে ইশরাক, তদন্তের নির্দেশ পুলিশের

রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানি, অগ্নিনিরাপত্তায় অবহেলার তদন্ত দাবি এবি পার্টির

অস্ত্র হাতে মাদকের আস্তানায় অ্যাকশনে প্রতিমন্ত্রী ইশরাক

আলোকিত কোরআন ২০২৭: ঢাকা অডিশনে ইয়েস কার্ড পেলেন ৭০ জন

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাব্যবস্থায় আমূল সংস্কারের তাগিদ

ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া