হোম > রাজধানী

শাহজালালে অভিযানে ৪৭১ গ্রাম স্বর্ণ ও ৩৫ স্মার্টফোন জব্দ

স্টাফ রিপোর্টার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যাত্রী ব্যাগেজের আড়ালে ছোট ছোট চালানে স্বর্ণ ও স্মার্টফোন চোরাচালানের প্রবণতা রোধে কঠোর অবস্থানে রয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এরই ধারাবাহিকতায় গত ১২ নভেম্বর কাস্টমস গোয়েন্দার এ-শিফটের পৃথক তিনটি অভিযানে ৪৭১ গ্রাম স্বর্ণের বার ও ৩৫টি স্মার্টফোনসহ মোট ১ কোটি ১২ লাখ ৭৬ হাজার ৮৩৪ টাকা মূল্যের চোরাচালানের বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, গত ১২ নভেম্বর বিমানবন্দর এলাকায় পৃথক তিনটি অভিযান চালানো হয়। প্রথম অভিযানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যাংকক থেকে ঢাকাগামী (BS218) ফ্লাইটে আগত যাত্রী মো. আবুল হোসেনের ব্যাগেজ তল্লাশি করে ১৭১ গ্রাম স্বর্ণের বার, কসমেটিকস, খাদ্যদ্রব্য ও ওষুধ জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ ৭০ হাজার টাকা।

দ্বিতীয় অভিযানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাংকক থেকে ঢাকাগামী (BG389) ফ্লাইটে আসা যাত্রী শাহ আলম আজিজের ব্যাগেজ থেকে ৩০০ গ্রাম স্বর্ণের বার, স্যামসাং, অনার ও রিয়েলমি ব্র্যান্ডের ৩৫টি স্মার্টফোন, ৩৬ কেজি সাবান এবং ৬.৩৭৫ কেজি কসমেটিকস জব্দ করা হয়। এ সময় ব্যাগেজ বিধিমালা অনুযায়ী ১০০ গ্রাম স্বর্ণের বার ছাড় দিয়ে অতিরিক্ত পণ্য ও স্বর্ণ জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৫৫ লাখ ৩০ হাজার টাকা।

একই ফ্লাইটে আগত আরেক যাত্রী উম্মা হানির ব্যাগেজ থেকে ২০০ গ্রাম স্বর্ণের বার ও ৪০.৪৮ কেজি সাবান পাওয়া যায়। নিয়ম অনুযায়ী ১০০ গ্রাম স্বর্ণের বার বাদে বাকি স্বর্ণ ও অতিরিক্ত পণ্য জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য ২১ লাখ ৭৭ হাজার টাকা।

সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি ছোট ছোট চালানে স্বর্ণ ও স্মার্টফোন আনার প্রবণতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, যা মূলত ক্রমবর্ধমান চোরাচালান ঝুঁকির ইঙ্গিত দেয়। পৃথকভাবে ছোট মনে হলেও এসব চালান একত্রিত হয়ে বড় ধরনের রাজস্ব ফাঁকির ঝুঁকি তৈরি করতে পারে। এসব ঘটনার সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সরকারি রাজস্ব সুরক্ষা ও চোরাচালানের পরিবর্তিত কৌশল মোকাবিলায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের গোয়েন্দা নজরদারি এবং অভিযান আগামীতেও কঠোরভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এসডিএফে অনিয়ম-দুর্নীতি বন্ধসহ ১৩ দফা দাবি কর্মকর্তা-কর্মচারীদের

মহাখালী সাততলা বস্তিতে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা সচেতনতামূলক মহড়া

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪

বঙ্গবাজারে চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে ব্যবসায়ীদের বিক্ষোভ

মোহাম্মদপুরে ছুরি-চাপাতির ভয় দেখিয়ে শিক্ষার্থীর আইফোন ও নগদ টাকা ছিনতাই

যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টাকালে ৪ জন আটক

ছাত্রদলের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১১

আইইবি নির্বাচনে বিশৃঙ্খলা ও অনিয়মের পাল্টাপাল্টি অভিযোগ

চানখাঁরপুলে হাসপাতালের ওয়ার্মারে আগুন, দগ্ধ নবজাতকের মৃত্যু

ওয়েস্টিন হোটেলের সামনে থেকে আ.লীগের তিন কর্মী আটক