হোম > রাজধানী

জনস্বাস্থ্য ইনস্টিটিউটে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন কম্পিউটার ল্যাব উদ্বোধন

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

জনস্বাস্থ্য ইনস্টিটিউটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত বিএসসি ইন হেলথ টেকনোলজি (ল্যাবঃ) ও বিএসসি ইন হেলথ টেকনোলজি (ফুড সেফটি) শিক্ষা কোর্সের সুযোগ-সুবিধাসম্পন্ন কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ল্যাবটি উদ্বোধন করেন আইপিএইচের পরিচালক ডা. মোমিনুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে অত্র ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে ডা. মো. মোমিনুর রহমান, পরিচালক, জনস্বাস্থ্য ইনস্টিটিউট আন্তর্জাতিক মান সম্পন্ন শিক্ষা প্রদানের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত কম্পিউটার ল্যাব. ব্যবহার করে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধির সাথে সাথে কর্মজীবনে দক্ষ জনশক্তি গড়ে তোলার আহবান জানান।

অনুষ্ঠান শেষে ডা. মো. মোমিনুর রহমান ফিতা কেটে কম্পিউটার ল্যাব উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডা. মো. দুলাল হোসেন, উপপরিচালক (ওআরএস), ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপপরিচালক (বিপিএল), ডা. নুরুল আমিন, হেড (এমবিএল), ডা. মোহাম্মদ আহসান উদ্দিন, কোর্স কো-অর্ডিনেটর, একাডেমিক উইং।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ডা. রাহাত নাজমা।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ