হোম > রাজধানী

রাজধানীর মোহাম্মদপুরে ডিএমপির অভিযানে ১৪ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ।

ডিএমপির ডিসি মিডিয়া মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, সোমবার (৬ অক্টোবর ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- খুশি ওরফে খুকি (৩০) , অমিত (২৫) , সাগর (৩০) , ইসমাইল হোসেন মালেক (৪০) , মোহাম্মদ আলী (৩২) , আওয়াল ব্যাপারী (৪২), মিশাল (১৮) , ফয়সাল (১৮) , রায়হান (২২) , ইমরান (২৬) , মামুন (২৫) , রাব্বি (২৫) , নাইম মোল্লা (২৩) ও মঞ্জিল শরীফ অপু (২৩)। এ সময় তাদের কাছ থেকে চারটি অটোরিকশার ব্যাটারি, ১০০ পুরিয়া হেরোইন, ৩০ গ্রাম গাঁজা ও ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

থানা সূত্রে আরো জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

রাজধানীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, গুলিবিদ্ধ সিটি কর্পোরেশন কর্মী

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

বাজেট অধিবেশন ঘিরে যে নিষেধাজ্ঞা দিল ডিএমপি

রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বিমানবন্দর এলাকায় কোনো শব্দ দূষণ থাকবে না: ডিএনসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটির ৬০-৮০ শতাংশ বাসায় মিলেছে ডেঙ্গুর লার্ভা

রোববার থেকে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে

পল্লবীতে আরেকটি গলিত লাশ উদ্ধার, স্বামী-সন্তান কানাডায়

কারওয়ান বাজার থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

অনিয়মের আঁতুড়ঘর কলাতিয়া ডিগ্রি কলেজ