হোম > রাজধানী

৩০০ ফুট সড়কে কারে বাইকের ধাক্কা, নিহত ২

স্টাফ রিপোর্টার

রূপগঞ্জের ‘৩০০ ফুট’ সড়কে (জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে) কারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১টার দিকে সড়কের জলসিঁড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রিফাত (২১) ও সাকিব (১৯)। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়ীয়ার বাঞ্ছারামপুরে। তারা বাঞ্ছারামপুরের একটি কলেজের শিক্ষার্থী।

এ বিষয়ে কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের ওসি সোহেল রানা জানান, মোড়ে প্রাইভেটকারটি ঘুরছিল, তখন কাঞ্চন থেকে কুড়িলগামী সার্ভিস লেনে আসা দ্রুতগতির একটি বাইক এসে প্রাইভেটকারে ধাক্কা দেয়। এতে বাইকের আরোহী ডিগবাজি খেয়ে খানিকটা দূরে ছিটকে পড়েন এবং চালক গাড়িটির সঙ্গে আটকে ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, বাইকটির অনেক উচ্চ গতি ছিল। ঘটনার পর বাইক ও কারটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর কারের চালক গাড়িটি রেখে চলে গেছেন। ওই কারের চালক ও কারে থাকা অন্যজন আহত হয়েছেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, দুজনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সাংবাদিককে হেনস্থার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

আন্তর্জাতিক জার্নাল র‌্যাঙ্কিংয়ে বাকৃবির ‘জাভার’ এশিয়ায় দশম

রাজধানীতে ছিনতাইকারীদের দাপট, বাড়ছে উদ্বেগ

গবেষণায় চৌর্যবৃত্তির অভিযোগ: ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে তদন্ত কমিটি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান

কেরানীগঞ্জে মোটরসাইকেল আরোহীকে ছুরিকাঘাতে হত্যা

আ.লীগ আমলে জবি শিক্ষক-কর্মকর্তা নিয়োগে দুর্নীতির তদন্তে কমিটি গঠন

পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে ডিএসসিসির স্বাস্থ্য কার্ড বিতরণ

রাজধানীতে চাকরিজীবীকে কুপিয়ে টাকা ও মোবাইল লুট

আদ্‌-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালকের পদত্যাগ, নতুন দায়িত্বে অধ্যাপক জামালুন্নেসা