হোম > রাজধানী

ঢাকা-৫ আসনে নবী উল্লাহ নবীর গণসংযোগ

স্টাফ রিপোর্টার

ঢাকা-৫ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী নবী উল্লাহ নবী তার নির্বাচনি এলাকার ৬৭নং ওয়ার্ডে দিনব্যাপী গণসংযোগ করেন।

বৃহস্পতিবার সকাল থেকে এ গণসংযোগ শুরু হয়। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন চিফ নির্বাচনি এজেন্ট ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফেরদৌস হোসেন রনি, বিএনপি ওয়ার্ড সভাপতি জয়নাল সাহেব, সাধারণ সম্পাদক দুলাল মেম্বার, বিএনপি নেতা জাহাঙ্গীর আলমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শুকরসি, দারুন নাজাত এলাকাসহ ৬৭ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে সাধারণ ভোটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন নবী উল্লাহ নবী।

এ সময় স্থানীয় জনগণ তাদের এলাকার জলাবদ্ধতা, গ্যাস সংকট, বিশুদ্ধ পানির অভাব, বেকারত্ব ও রাস্তার বেহাল দশাসহ নানা সমস্যার কথা তুলে ধরেন।

নবী উল্লাহ নবী ভোটারদের সকল অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন। অতপর তাদেরকে আশ্বস্ত করে বলেন, নির্বাচিত হলে তিনি এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবেন এবং একটি বাসযোগ্য, পরিকল্পিত ও উন্নত ঢাকা-৫ গড়তে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবেন।

এলাকাবাসীর উদ্দেশে নবী উল্লাহ নবী বলেন, অতীতে ধানের শীষে ভোট দিয়ে আপনারা যেমন বিএনপিকে দেশ মাতৃকার সেবা করার সুযোগ করে দিয়েছিলেন, ঠিক তেমনিভাবে এবারও আপনারা ধানের শীষে ভোট দিয়ে শহীদ জিয়া ও খালেদা জিয়ার দেশ গড়ার অসমাপ্ত কাজগুলোকে বাস্তবে রূপ দিতে সহযোগিতা করবেন এটাই আপনাদের প্রতি আমার প্রত্যাশা।

অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযান, নারীসহ আটক ৮৫

চলত ডিজে পার্টি ও মাদকের আসর, পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান

খিলক্ষেত ও মিরপুরে ১,৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

শাহজালাল বিমানবন্দরের স্টোর বিল্ডিংয়ে আগুন

বনশ্রীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফ্যামিলি কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচিতে দারিদ্র্য কমবে: ড. তিতুমীর

সংসদ ভবনের সামনে হ্যাঁচকা টানে প্রধান শিক্ষিকার মৃত্যু, একজনের জামিন

ডেমরায় ছেলের ছুরিকাঘাতে আহত বাবার মৃত্যু

অস্ত্র হাতে অ্যাকশনে ইশরাক, তদন্তের নির্দেশ পুলিশের

রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানি, অগ্নিনিরাপত্তায় অবহেলার তদন্ত দাবি এবি পার্টির