হোম > রাজধানী

সোহরাওয়ার্দীতে উদ্যানে খতমে নবুওয়ত মহাসম্মেলন কাল

স্টাফ রিপোর্টার

কাদিয়ানীর অমুসলিম ঘোষণার দাবিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন’।

সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ আয়োজিত এই মহাসম্মেলনে দেশি-বিদেশি আলেমরা বক্তব্য রাখবেন। এতে সারাদেশ থেকে সংশ্লিষ্ট ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করবেন। মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে সকাল নয়টায় এই সম্মেলন শুরু হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

এদিকে মহাসম্মেলনে যোগ দিতে এরইমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগমন করেছেন খ্যাতনামা ওলামা মাশায়েখ ও ইসলামি চিন্তাবিদরা। তাদের মধ্যে রয়েছেন পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলি সদস্য ও জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান, দারুল উলুম দেওবন্দের পিন্সিপাল মুফতি আবুল কাসেম নোমানী, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী, ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্ট সৌদি আরবের নায়েবে আমির শায়েখ আব্দুর রউফ মাক্কী, আল-আজহার ইউনিভার্সিটির অধ্যাপক ড. শায়েখ মুসআব নাবীল ইবরাহীম (মিশর); বিশিষ্ট দাঈ ও ইসলামী চিন্তাবিদ মাওলানা ইলিয়াস গুম্মান (পাকিস্তান) প্রমুখ।

দেশের শীর্ষ ওলামায়ে কেরামের মধ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর পিন্সিপাল মাওলানা খলিল আহমাদ কুরাইশী, আল হাইয়াতুল উলইয়া ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আব্দুল মালেক প্রমুখ এতে বক্তব্য রাখবেন।

বনশ্রীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফ্যামিলি কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচিতে দারিদ্র্য কমবে: ড. তিতুমীর

সংসদ ভবনের সামনে হ্যাঁচকা টানে প্রধান শিক্ষিকার মৃত্যু, একজনের জামিন

ডেমরায় ছেলের ছুরিকাঘাতে আহত বাবার মৃত্যু

অস্ত্র হাতে অ্যাকশনে ইশরাক, তদন্তের নির্দেশ পুলিশের

রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানি, অগ্নিনিরাপত্তায় অবহেলার তদন্ত দাবি এবি পার্টির

অস্ত্র হাতে মাদকের আস্তানায় অ্যাকশনে প্রতিমন্ত্রী ইশরাক

আলোকিত কোরআন ২০২৭: ঢাকা অডিশনে ইয়েস কার্ড পেলেন ৭০ জন

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাব্যবস্থায় আমূল সংস্কারের তাগিদ

ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া