হোম > রাজধানী

রাজধানীতে যুবককে ছুরিকাঘাতে হত্যা

আতিকুর রহমান নগরী

রাজধানীর বনানীতে রাহাত হোসেন রাব্বি (৩১) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে বনানী ১১ নম্বর রোডে ১০০ নম্বর ভবন এর সিঁড়ি থেকে নামার সময় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। সেখান থেকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পেশায় তিনি ইন্টারনেট ব্যবসায়ী ছিলেন।

মৃতের এক চাচাতো ভাই শাকিল বলেন, রাতে বন্ধুদের সাথে ঘুরতে বের হয়েছিলেন রাহাত। রাতে আর বাসায় ফেরেনি। ভোরে তার মোবাইল থেকে তার এক বন্ধু খোকন জানায়, রাহাত ছুরিকাঘাতে আহত হয়েছেন।

নিহতের চাচাতো ভাই শাকিল আরো বলেন, ওই সিঁড়ি দিয়ে নামার সময় মুন্না নামের পরিচিত যুবক ও তার সঙ্গে আরো পাঁচ ছয় জন যুবকের সঙ্গে দেখা হয়। মুন্নাকে দেখে রাহাত বলে এত রাতে কি করছো; বলা মাত্রই রাহাতকে মারপিট করতে থাকে ও বাম উরুতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

বনানী থানার উপ পরিদর্শক (এসআই) মো. আমজাদ শেখ বলেন, বনানী ১১ নম্বর রোডে ১০০ নম্বর ভবনের দ্বিতীয় তলার সিঁড়ি দিয়ে নামার সময় পাঁচ থেকে ছয় তাকে মারপিট করে ও ধারালো অস্ত্র দিয়ে বাম উরুতে আঘাত করে পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা।

খবর পেয়ে সকাল সাড়ে সাতটার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করা হয় ।

আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত রাহাত মহাখালীর হাজারিবাড়ী এলাকার স্থায়ী বাসিন্দা রবিউল আউয়াল ছেলে।

দুই ভাইয়ের মধ্যে সে ছিল বড়।

বনানীর বহুতল ভবনে আগুন, আধা ঘণ্টা পর নিয়ন্ত্রণে

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

রাতের আঁধারে গুঁড়িয়ে দেওয়া সেই রাড্ডা হাসপাতালে দেওয়া হলো শিশুদের টিকা

ব্যবসা শুধু মুনাফা অর্জনের মাধ্যম নয়; কর্মসংস্থান সৃষ্টিরও একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র: জামায়াত এমপি

ডেঙ্গুমুক্ত ঢাকা উত্তর ও দখলমুক্ত ফুটপাত জনগণের হাতে তুলে দেওয়া হবে: ডিএনসিসি প্রশাসক

আতাউস সামাদ ছিলেন স্বাধীন সাংবাদিকতার বিরল প্রতীক, স্মরণসভায় বক্তারা

ডেঙ্গু প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ জরুরি: ডিএসসিসি প্রশাসক

সংখ্যালঘু নারীদের সুরক্ষা ও বৈষম্য রোধে কঠোর আইন প্রয়োগের আহ্বান বিশিষ্টজনদের

ধানমন্ডিতে আ.লীগের ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, আটক ৪

জাতিসংঘে তারেক রহমানের বক্তব্যে শান্তি, মানবতা ও সমমর্যাদার বার্তা: রিজভী