হোম > রাজধানী

শাপলা চত্বরে শহীদদের স্মরণে খেলাফত ছাত্র মজিলসের র‌্যালি

স্টাফ রিপোর্টার

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত নৃশংস গণহত্যার বিচারের দাবিতে এবং শহীদদের স্মরণে শুক্রবার সকালে একটি বিক্ষোভ র‌্যালি বের করে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ঢাকা মহানগর দক্ষিণ শাখা।

র‌্যালিটি বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে শাপলা চত্বর পর্যন্ত গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ বলেন, ২০১৩ সালের ৫ মে রাত— ইতিহাসের এক কলঙ্কময় ও রক্তাক্ত অধ্যায়। ইসলামী আদর্শ ও জনতার ন্যায্য দাবিকে স্তব্ধ করতে রাষ্ট্রীয় মদদে চালানো হয়েছিল নৃশংস গণহত্যা। শহীদ হন শত শত আলেম, তালিবে ইলম ও নিরীহ মুসল্লি। আমরা আজ শোক জানাতে নয়, রক্তের হিসাব নিতে এসেছি।

তিনি আরও বলেন, এই রক্তের প্রতিটি বিন্দুর বিচার হবেই হবে ইনশাআল্লাহ। শহীদদের রক্তের ঋণ শোধ না হওয়া পর্যন্ত আমরা থামব না, চুপ থাকব না, পিছপা হব না।

শাপলা র‌্যালির মাধ্যমে একদিকে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে, অন্যদিকে জাতিকে আবারও গণহত্যার বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।

মহানগর দক্ষিণের সভাপতি লোকমান হুসাইনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য আশরাফুল ইসলাম সাদ, খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মিজানুর রহমান, কেন্দ্রীয় বাইতুল মাল সম্পাদক মাগফুর এজাজ এবং সমাজকল্যাণ সম্পাদক আব্দুল আহাদ। এছাড়াও সংগঠনের বিভিন্ন স্তরের জনশক্তিবৃন্দ উপস্থিত ছিলেন।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮