হোম > রাজধানী

ঢাকার দুই সিটির বকেয়া ৪৭০ কোটি টাকা

আমার দেশ অনলাইন

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ৪৭০ কোটি টাকার কাজের বিল বকেয়া রেখে গেছে আগের প্রশাসন। কোষাগারে অর্থ না থাকলেও প্রায় অগ্রিম ওয়ার্ক অর্ডার দিয়ে রাখা হয়েছে প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকা।

গণ-অভ্যুত্থান আর নির্বাচনের ডামাডোলে রাজস্ব আদায়ও তলানিতে। এমন পরিস্থিতিতে সিটি করপোরেশনকে সচল রাখতে সরকারের কাছে জরুরি ভিত্তিতে বিশেষ বরাদ্দ চেয়েছেন নবনিযুক্ত দুই প্রশাসক।

মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ঢাকার দুই সিটি এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক। অর্থাভাব থাকলেও সামনে বর্ষা আর ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় মশক নিধন ও শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নির্দেশনা দেন সরকার প্রধান।

বৈঠক শেষে দক্ষিণ সিটির প্রশাসক গণমাধ্যমে জানান, আগের ওয়ার্ক অর্ডারের ভিত্তিতে কাজ করা অসম্ভব।

দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম বলেন, বিগত ১৭ বছরে দক্ষিণ সিটি করপোরেশনের তহবিল থেকে ৪২৫ কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে। দক্ষিণ সিটি করপোরেশনের তহবিল এখন শূন্য।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন বলেন, উত্তর সিটি করপোরেশনের ২৫ কোটি টাকা তহবিল আছে। এ দিয়ে ২ মাস কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়া যাবে। অথচ বিগত সরকারের আমলে ১ হাজার ৪০০ কোটি টাকার ওয়ার্ক অর্ডার দিয়ে গেছে।

উত্তর ও দক্ষিণ উভয় সিটির প্রশাসকরা জানিয়েছেন, অর্থের টানাপোড়েন থাকলেও জনস্বার্থে অগ্রাধিকার ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করবেন। সিটি করপোরেশনে খালের পানি প্রবাহ সচল করতে শিগগিরই শুরু হবে খনন কাজ।

ঢাবির টিএসসিতে আবারও ককটেল বিস্ফোরণ

সিএমএম আদালত এলাকায় ককটেল বিস্ফোরণ, আটক ২

ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে আগুন

দুর্যোগ মোকাবিলায় কাগজে-কলমে নয়, বাস্তব প্রস্তুতি নিতে হবে: ডিএসসিসি প্রশাসক

ডিএমপির এসআরইউর পৃথক অভিযানে গ্রেপ্তার ৬

‘প্রয়াস’ বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার সার্ভেয়ারের দুই দিনের রিমান্ড

এইচএসসিতে ভালো ফল, ৩০ শিক্ষার্থীকে চিঠি ও উপহার পাঠালেন ডিসি

উত্তরখানে বাসা থেকে কলেজছাত্রীর লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

যৌন নিপীড়নে জিরো টলারেন্স, অভিযোগের নামে মব জাস্টিস নয়: আশরাফ মাহদী