হোম > রাজধানী

ডেঙ্গু মোকাবিলায় ডিএনসিসির ‘ক্লিন স্কুল: নো মসকিটো’ কার্যক্রম শুরু

ঢাবি সংবাদদাতা

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এডিস মশা ও ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণের লক্ষ্যে বিশেষ মশক নিধন কার্যক্রম ‘ক্লিন স্কুল: নো মসকিটো’ শুরু করেছে। সোমবার সকালে তেজগাঁও মডেল হাইস্কুলে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ডিএনসিসির আওতাধীন ৫৪টি ওয়ার্ডে আজ থেকে ২১ জুন ২০২৫ পর্যন্ত (স্কুল খোলার পূর্বদিন) একযোগে এ কার্যক্রম পরিচালিত হবে।

পবিত্র ঈদুল আজহার পরবর্তীতে বন্ধ থাকা স্কুল/কলেজ ভবন এবং আঙিনায় এডিস ও অন্যান্য প্রজাতির মশার বংশবৃদ্ধি বেড়েছে বলে ডিএনসিসির বেসলাইন সার্ভেতে উঠে এসেছে। এই পরিপ্রেক্ষিতে ঈদের পর স্কুল/কলেজ ভবন ও আঙিনায় মশক ধ্বংস এবং অপসারণযোগ্য সম্ভাব্য প্রজনন ক্ষেত্রসমূহ নির্মূলের লক্ষ্যে এ বিশেষ কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

এ কার্যক্রমের আওতায় মোট ১২৪৪টি স্কুল/কলেজ ভবন ও আঙিনায় মশা ও মশার প্রজননক্ষেত্র অপসারণ, পূর্ণবয়স্ক মশা ধ্বংসে স্প্রে এবং লার্ভা ধ্বংসে ঔষধ প্রয়োগ করা হবে।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮