হোম > রাজধানী

চকবাজারে আশিক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

আমার দেশ অনলাইন

রাজধানীর চকবাজারের খাজা মার্কেটের আশিক টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট।

শনিবার দুপুর ১টা ৩৫ মিনিটে ভবনটির তৃতীয় তলায় একটি দোকানে এ আগুন লাগে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরের দিকে ভবনটির একটি অংশ থেকে ধোঁয়া বের হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ী ও ক্রেতারা। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করেন। ঘনবসতিপূর্ণ এবং সরু এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ এবং এর ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এছাড়া এখন পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি। তবে ভবনটির ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, তা খতিয়ে দেখছেন উদ্ধারকর্মীরা।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ